চীন সরকারের প্রস্তাবিত এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি নীলফামারীতেই করা হবে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হারুন অর রশিদ।মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে নীলফামারী সদর উপজেলার টেক্সটাইল মিল সংলগ্ন মাঠ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি।বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হারুন অর রশিদ বলেন, উপদেষ্টা মহদয়ের কথা অনুযায়ী রংপুরের আশেপাশে কিন্তু আমরা রংপুর যে জায়গাটি পরিদর্শন করেছিলাম সেটি মোটেও সন্তোষজনক না। এর পরেই নীলফামারী জেলা প্রশাসক অতিদ্রুতই এই জায়গার রিপোর্ট আমাদেরকে পাঠান আমরা এই জায়গা পরিদর্শন করলাম এবং এই জায়গার সাবিক দিক বিবেচনা করে আমরা অনেকটা পজেটিভ স্থানে আছি। কারণ জেলা প্রশাসকের প্রস্তাবিত জায়গাটি নিয়ে এখন পর্যন্ত কেউ দ্বিমত পোষণ করেনি। ফেসবুকে যা লিখা লিখি চলতেছে এসব নিয়া চিন্তা করার কোন প্রয়োজন নেই। চীন সরকারের প্রস্তাবিত একহাজার শয্যার হাসপাতাল নীলফামারীতেই হবে এবং এই স্থানেই হবে। তিনি আরও বলেন, ভৌগোলিক ও যোগাযোগ দিক বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম পছন্দের জায়গা এটি, অস্বীকার করার কোনো উপায় নেই। উপদেষ্টা মহোদয় আমাদেরকে জানিয়েছিলেন ১০ থেকে ১২ একর জায়গায় কথা কিন্তু আমরা এখানে এসে দেখলাম এখানে ২০ থেকে ২৫ একর জায়গা রয়েছে অতএব আমরা এখানে আরও সুন্দর ভাবে আমাদের কাজ পরিচালনা করতে পারবো। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও বলেন, ‘নিরাপত্তার দিক থেকে আমরা জানি যে উত্তর বঙ্গের মানুষ আচার আচরণের দিক থেকে ভালো এবং পাশেই বিমানবন্দর রয়েছে এবং সড়ক পথেও যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো সব দিক থেকেই যদি আমি বিবেচনা করে বলি তাহলে এটি আমাদের প্রথম পছন্দ।’এসময় উপস্থিতছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিভিল সার্জন আব্দুর রাজ্জাক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জেলা শাখার সভাপতি আ.খ.ম আলমগীর হোসেন প্রমুখ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অষ্টগ্রামে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
অষ্টগ্রামে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইমন মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।সোমবার (৬ অক্টোবর) বিকেলে অষ্টগ্রাম উপজেলার খান Read more

বাঞ্ছারামপুরে পিকআপ ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার
বাঞ্ছারামপুরে পিকআপ ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের Read more

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি
ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে পশু কোরবানি চলছে। শনিবার (০৭ জুন) ঈদের প্রথম দিন ব্যস্ততা ও চাপ Read more

মাদারীপুর-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
মাদারীপুর-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।শুক্রবার (২ Read more

নাটোরের বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিএনপি নেতা নিহত
নাটোরের বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিএনপি নেতা নিহত

নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল আজিজ (৬২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার Read more

এশারের নামাজ শেষে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা
এশারের নামাজ শেষে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা

ভোলা সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ভোলা আলিয়া মাদ্রাসার মোহাদ্দেস মাওঃ আমিনুল হক নোমানী (৪৫) কে নিজ বাসায় কুপিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন