সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে সিএনজির সঙ্গে সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যুর ঘটনায় জড়িত ঘাতক বাসচালক জাকির আলমকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-৯।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত জাকির আলম সিলেটের বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর গ্রামের আব্দুল কুদ্দুস আলীর ছেলে।র‍্যাব-৯ এর সিলেট মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।র‍্যাব জানায়, বুধবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের একাংশে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস (রেজি. নম্বর: সিলেট-ব-১১-০১১১) ও সুনামগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার (রেজি. নম্বর: থ-১১-১৪২৬) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থী আফসানা আক্তার খুশী (১৯) এবং সুনামগঞ্জ শহরের আলীপাড়ার বাসিন্দা শফিক মিয়া (৭৩)। গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তীকে (১৯) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।দুর্ঘটনায় সিএনজিচালকসহ আরও দুজন গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। তবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর সদর কোম্পানি ও সিপিসি-৩ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামিকে জয়কলস হাইওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথমবারের মতো আইসিসির মাস সেরার লড়াইয়ে মিরাজ
প্রথমবারের মতো আইসিসির মাস সেরার লড়াইয়ে মিরাজ

প্রথমবারের মতো আইসিসি প্লেয়ার অব দা মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সদ্যই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে Read more

রোমের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা
রোমের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতালির রোমের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রবিবার (১২ অক্টোবর) Read more

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি Read more

অবৈধ বালু উত্তোলনের সময় বিএনপি নেতার ড্রেজার জব্দ, জরিমানা
অবৈধ বালু উত্তোলনের সময় বিএনপি নেতার ড্রেজার জব্দ, জরিমানা

চট্টগ্রামের বাঁশখালীতে এক বিএনপি নেতার নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার জব্দ করেছে কোস্ট গার্ডের টহল দল। বৃহস্পতিবার (৩ জুলাই) Read more

৭৫ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ
৭৫ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।পদের নাম ও সংখ্যা: Read more

‘হাস্যকর’ মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধ প্রকাশ করে: সারজিস আলম
‘হাস্যকর’ মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধ প্রকাশ করে: সারজিস আলম

যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, তা নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় থাকাটা তাদের রুচিবোধের প্রকাশ করে বলে মন্তব্য করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন