নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের বসুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা সোনার তরী নামের একটি যাত্রীবাহী বাস দিনাজপুর যাচ্ছিল। পথিমধ্যে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে, সৈয়দপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান।এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফারেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা হামিদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। উদ্ধারকাজ চলমান রয়েছে। মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে ও থানা-পুলিশ কাজ করছে।’সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. নাজমুল হুদা জানান, ‘আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গায় গৃহবধু লাইলী সুলতানা কুমকুম হত্যার দায়ে স্বামী শুকুর আলীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় শুকুর আলীর পিতা আসান Read more

বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট
বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট

বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি ক্রিকেট স্টেডিয়ামের তালিকা তৈরি করেছে ক্রিকেট ৩৬৫। ইংল্যান্ডের ক্রিকেটভিত্তিক গণমধ্যমের সেই সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে Read more

গজারিয়ায় এসিল্যান্ডের প্রত্যাহার দাবিতে মানববন্ধন
গজারিয়ায় এসিল্যান্ডের প্রত্যাহার দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মামুন শরীফের অনিয়ম, দুর্নীতি ও ঘুষখোর কর্মকর্তার অপসারণ দাবি করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ Read more

আমার স্ত্রীই ঠিক করেন কখন হামলা চালানো হবে: নেতানিয়াহু
আমার স্ত্রীই ঠিক করেন কখন হামলা চালানো হবে: নেতানিয়াহু

ফের বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের ইসরায়েলি কনস্যুলেটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি স্ত্রী সারা Read more

গাজীপুরে বাড়বে সংসদীয় আসন, কমবে বাগেরহাটে: ইসি
গাজীপুরে বাড়বে সংসদীয় আসন, কমবে বাগেরহাটে: ইসি

বাগেরহাটে ভোটার কম হওয়ায় সংসদীয় আসন কমানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। সেইসঙ্গে গাজীপুরে ভোটার বেশি হওয়ায় আসন বাড়ানোর Read more

চট্টগ্রাম মেডিকেলে স্ট্রোক রোগীর মানবেতর চিকিৎসা
চট্টগ্রাম মেডিকেলে স্ট্রোক রোগীর মানবেতর চিকিৎসা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোলজি ওয়ার্ডে ভয়াবহ শয্যাসঙ্কটের কারণে স্ট্রোক রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে বারান্দার মেঝেতে। ওয়ার্ডের ভেতরে জায়গা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন