নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী দলে যোগদান করেন।রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর বাজারের একটি চালকল চত্বরে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতা-কর্মীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নীলফামারী-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল, নেতা-কর্মীদের মধ্যে বিভেদ এবং রাজনৈতিক নিষ্ক্রিয়তায় অসন্তুষ্ট হয়ে তাঁরা বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখে দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁদের দাবি, প্রায় ১৬ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্বের ভূমিকা ও রাজনৈতিক চর্চায় হতাশ হয়েই এই পরিবর্তন।আনোয়ার হোসেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের ওই ইউনিয়ন শাখার সভাপতি। তাঁর নেতৃত্বে কামারপুকুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি কাজী একরামুল হক এবং সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি লোকমান হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।যোগদানকারীদের মধ্যে রয়েছেন কামারপুকুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাবু সরকার, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আবুল হাসেম সরকারসহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উল্লেখযোগ্যসংখ্যক নেতা-কর্মী। স্থানীয় সূত্র জানায়, ওই ইউনিয়নের অধিকাংশ আওয়ামী লীগের নেতা-কর্মীই বিএনপিতে যোগ দিয়েছেন।বিএনপিতে যোগদানকারী ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন জানান, ‘তিনি ২০১৭ সালে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। তবে স্থানীয় আওয়ামী লীগের কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট ছিলেন। একই অসন্তোষ অন্য অনেক নেতা- কর্মীর মধ্যেও ছিল। এ কারণে তাঁরা স্বেচ্ছায় ও সচেতনভাবে একত্রে বিএনপিতে যোগ দিয়েছেন।’ তিনি দাবি করে বলেন, ‘কোনো ধরনের ভয়ভীতি বা চাপ প্রয়োগ করে কাউকে দলে যোগদান করানো হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহী।’এ বিষয়ে নীলফামারী-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যানসহ প্রায় ৭০ জন নেতা-কর্মী বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন। তাঁদের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জানাজার নামাজ: নিয়ত, নিয়ম ও দোয়া
জানাজার নামাজ: নিয়ত, নিয়ম ও দোয়া

ইসলামে জীবিতদের মতো মৃতদেরও সম্মান ও মর্যাদার চোখে দেখা হয়। কোনো মুসলমান মারা গেলে তার মাগফিরাত বা ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে Read more

লালনমেলায় তিন দিনে থানায় ৭৮ মোবাইল চুরির অভিযোগ
লালনমেলায় তিন দিনে থানায় ৭৮ মোবাইল চুরির অভিযোগ

বাউল সম্রাট ফকির লালন শাহের কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়া আখড়াবাড়িতে এবার ৩ দিনের তিরোধান দিবসের অনুষ্ঠানে লাখো মানুষের স্রোত নামে। আর Read more

ঢাকার গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ঢাকার গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টের খদ্দর বাজার সুপার কমপ্লেক্সের আট তলা ভবনের ছাদে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের Read more

পিরোজপুরে বিএনপি সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ
পিরোজপুরে বিএনপি সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু  ও তার পরিবারের নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট Read more

বরিশালে ৭ দিনে সেবা নিয়েছেন আড়াই হাজারের বেশি নারী
বরিশালে ৭ দিনে সেবা নিয়েছেন আড়াই হাজারের বেশি নারী

পবিত্র ঈদুল ফিতরের ৭ দিনের সরকারি ছুটির মধ্যেও বরিশাল জেলায় মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়নি। উপজেলা ও ইউনিয়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন