অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এই নির্বাচনকে তিনি অবাধ ও সুষ্ঠু করতে সর্বাত্মক চেষ্টা করছেন। শেখ হাসিনার পতনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অবস্থায় ড. মুহম্মদ ইউনূস গণতন্ত্র পুনরুদ্ধার ও একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের জোড় চেষ্টা চালাচ্ছেন। বুধবার (১৩ আগস্ট) সিঙ্গাপুর ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘যদি নির্বাচন বৈধ না হয়, তাহলে তা আয়োজনের কোনো অর্থ নেই। আমার কাজ হল একটি গ্রহণযোগ্য, পরিষ্কার, উপভোগ্য নির্বাচন নিশ্চিত করা।’প্রধান উপদেষ্টা বলেন, আমরা এগিয়ে যাচ্ছি। এটি কখনও সম্পূর্ণরূপে শেষ হওয়ার কথা নয়। কিন্তু এটাকে সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি আমরা। নিজেরা স্থির করা লক্ষ্যগুলো অর্জনের কাছাকাছি পৌঁছাচ্ছি। একটি লক্ষ্য ছিল সংস্কার। অনেক কিছু সংস্কারের প্রয়োজন। কারণ, আমাদের রাজনৈতিক ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ইত্যাদিসহ যেসব ব্যবস্থা পেয়েছি, তার সবই ছিল জালিয়াতির। সবকিছুর ছিল অপব্যবহার এবং শোষণ, যাতে একটি ফ্যাসিস্ট সরকার তৈরি হয়। ওই সরকার এই সুযোগ নিয়েছে। পুরো বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে। বাংলাদেশের সমাজকে নষ্ট করেছে। যখন আমরা সরকারি দায়িত্ব নিলাম, তখন আমরা দেখেছি, রিখটার স্কেলে ৯ মাত্রার একটি ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত দেশের মতো পরিস্থিতি। সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে।চীন, পাকিস্তান ও ভারতের সঙ্গে সম্পর্কের বিষয় তুলে ধরে তিনি বলেন, অবশ্যই আমাদের ভালো সম্পর্ক আছে। পাকিস্তান, চীন ও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। আমরা কখনও বলিনি, আমরা ভালো সম্পর্ক রাখতে চাই না। নেপাল এবং ভুটানকে অর্থনৈতিক অঞ্চলে আনতে পারি। ভারতের সেভেন সিস্টার্স– সাতটি রাজ্যও এই অর্থনৈতিক অঞ্চলে থাকতে পারে। কারণ, আমরা বঙ্গোপসাগরের মাধ্যমে একই সুবিধা ভাগ করে নিতে পারি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৯
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৯

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া Read more

সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ
সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ

জুলাই–আগস্টের আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তাসহ পাঁচ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ Read more

বরিশালে ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা
বরিশালে ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা

বরিশাল নগরীতে স্বাস্থ্যখাত সংস্কারের আন্দোলন থেকে ধরে নিয়ে মারধর ও শ্লীলতাহানিসহ দুর্নীতি প্রতিরোধ আইনে কোতোয়ালি মডেল থানার ওসিসহ পাঁচ পুলিশ Read more

পত্রিকা: ‘১১ খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদেরের রাজত্ব’
পত্রিকা: ‘১১ খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদেরের রাজত্ব’

রাজনীতি, অর্থনীতি , গ্যাসের সরবরাহ সংকট পরিকল্পনা, নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়ার সম্ভাবনা, জাতিসংঘ অধিবেশনে নেতাদের বক্তব্য — Read more

ইনু-হানিফসহ ৪ আ.লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
ইনু-হানিফসহ ৪ আ.লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সুনির্দিষ্ট অভিযোগের দায়ে মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু Read more

কানাডায় ভারতীয় গ্যাংয়ের তাণ্ডব, এবার পাঞ্জাবি গায়ককে গুলি
কানাডায় ভারতীয় গ্যাংয়ের তাণ্ডব, এবার পাঞ্জাবি গায়ককে গুলি

কানাডায় ফের ভারতীয় গ্যাংস্টারদের তাণ্ডব। এবার তাদের নিশানায় জনপ্রিয় পাঞ্জাবি গায়ক তেজি কাহলন। গুলিবিদ্ধ অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন