আগামী সপ্তাহের নির্ধারিত সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে যদি কোনো বাণিজ্য চুক্তি না হয়, তাহলে জাপানের ওপর ৩০ বা ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গত দোসরা এপ্রিল ট্রাম্পের তথাকথিত “লিবারেশন ডে”-এর অংশ হিসেবে জাপানের ওপর যে ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, তার চেয়ে এটি অনেক বেশি হবে।তখন বেশিরভাগ বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক পরবর্তীতে ৯০ দিনের জন্য ১০ শতাংশে নামিয়ে এনেছিলেন ট্রাম্প যাতে ওয়াশিংটনের সাথে তারা চুক্তি নিয়ে আলোচনা করার জন্য সময় পায়। সেই বিরতি ৯ জুলাই শেষ হওয়ার কথা এবং ট্রাম্প বলেছেন, তিনি সময়সীমা বাড়ানোর কথা ভাবছেন না।এছাড়া টোকিওর সাথে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা সে বিষয়েও ট্রাম্প সন্দেহ প্রকাশ করে চলেছেন। মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা জাপানের সাথে লেনদেন করেছি। আমি নিশ্চিত নই যে আমরা কোনো চুক্তি করতে যাচ্ছি কিনা। আমার সন্দেহ আছে।”ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকির বিষয়ে জাপান কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।বুধবার (০২ জুলাই) এক সংবাদ সম্মেলনে দেশটির ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাজুহিকো আওকি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প কী বলেছেন তা আমরা জানি, কিন্তু মার্কিন সরকারি কর্মকর্তাদের প্রতিটি মন্তব্যের ওপর আমরা মন্তব্য করি না।”অন্যান্য অনেক দেশের মতো জাপানের বেশিরভাগ রপ্তানি বর্তমানে যুক্তরাষ্ট্রে ১০ শতাংশ শুল্কের সম্মুখীন। জাপানি যানবাহন এবং যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ আমদানি করও রয়েছে। অন্যদিকে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়।এর আগে মঙ্গলবার জাপানের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি বলেছিলেন, ওয়াশিংটনের সাথে চুক্তি করার জন্য তিনি এমন কোনো ছাড় দেবেন না যা তার দেশের কৃষকদের ক্ষতি করতে পারে। বিবিসি বাংলাএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি
হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টিকে এবার বিদেশি শিক্ষার্থী ভর্তি Read more

নবীনগরে মেঘনায় অবৈধ অস্ত্রের মহড়া ও কোটি টাকার বালু উত্তোলন, ভাঙনের মুখে জনপদ
নবীনগরে মেঘনায় অবৈধ অস্ত্রের মহড়া ও কোটি টাকার বালু উত্তোলন, ভাঙনের মুখে জনপদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেঘনা নদী আজ অবৈধ অস্ত্রের মহড়া ও বালু সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। নদীর তীরবর্তী চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ আশপাশের Read more

১২ মিনিট দেরিতে পৌঁছে ভেস্তে গেল অষ্টম বারের নির্বাচনী স্বপ্ন
১২ মিনিট দেরিতে পৌঁছে ভেস্তে গেল অষ্টম বারের নির্বাচনী স্বপ্ন

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্ধারিত সময়ের ১২ মিনিট পরে পৌঁছানোর কারণে মনোনয়নপত্র জমা দিতে পারেননি পিরোজপুর-৩ আসনের নির্বাচন পাগল ৭৪ বছর Read more

সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, করা হচ্ছে ময়নাতদন্ত
সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, করা হচ্ছে ময়নাতদন্ত

মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের লক্ষ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া Read more

পরিচ্ছন্ন রাজশাহী ও তেলের সংকট রোধে মাঠে জেলা প্রশাসক
পরিচ্ছন্ন রাজশাহী ও তেলের সংকট রোধে মাঠে জেলা প্রশাসক

গত ২ এপ্রিল দায়িত্ব গ্রহণের পরপরই রাজশাহীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগের পাশাপাশি বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও Read more

সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন