প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমান সরকার নির্বাচন কমিশনের ওপর পূর্ণ আস্থা রাখে। নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত “নির্বাচন কর্মকর্তা সম্মেলন–২০২৫”-এ এ কথা বলেন তিনি। সিইসি বলেন, কমিশন বহু দৃশ্যমান এবং অদৃশ্যমান বিষয় নিয়েও এগিয়ে যাচ্ছে। তিনি কর্মকর্তাদের প্রতি কোনো দলের পক্ষ হয়ে কাজ না করার নির্দেশনা দিয়ে বলেন, বেআইনি কোনো নির্দেশনা ইসি থেকে দেয়া হবে না। আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে, তাই বিশেষভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘দেশের নির্বাচনী ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’তিনি হুঁশিয়ার করে বলেন, ‘এবারের নির্বাচনে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হবে। কোনো ধরনের প্রহসনমূলক নির্বাচন কমিশন মেনে নেবে না।’নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ১০ মাস ১০ দিনে কমিশন প্রমাণ করেছে যে নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে। কমিশন শক্ত মেরুদণ্ড নিয়ে কাজ করে যাচ্ছে এবং কারো প্রতি রাগ-অনুরাগের বিরাগভাজন হয়ে কাজ করছে না।নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ কর্মকর্তাদের উদ্দেশে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বার্তা দিয়ে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কমিশনের ওপর একটি আমানত। ইহকালে যেমন এর খেসারত দিতে হবে, তেমনি পরকালেও দিতে হবে এর জবাব।তিনি আরও বলেন, নির্বাচনের ব্যাপারে কমিশনের পিঠ ঠেকে গেছে এবং ভালো নির্বাচন করার কোনো বিকল্প নেই।সম্মেলনে ইসি কর্মকর্তারা ভোটের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কমিশনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং একইসঙ্গে কমিশনের কাছে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদকের গ্রাসে ধ্বংসের পথে যুব সমাজ
মাদকের গ্রাসে ধ্বংসের পথে যুব সমাজ

মোংলার বিভিন্ন স্থান মাদকের অভায়শ্রমে পরিণত হচ্ছে। সহজলভ্য হওয়ায় জমজমাট হয়ে উঠছে ব্যবসা। ফলে বেড়ে যাচ্ছে ক্রেতা। এই ক্রেতাদের সিংহভাগই Read more

পাকিস্তানে উদ্ধারকারী নৌকা উল্টে ৫ জনের মৃত্যু
পাকিস্তানে উদ্ধারকারী নৌকা উল্টে ৫ জনের মৃত্যু

পাকিস্তানের বন্যাদুর্গত দক্ষিণ পাঞ্জাব প্রদেশে উদ্ধারকারীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং এক ডজনেরও বেশি Read more

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমানের বার্তা
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমানের বার্তা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্তিম বিদায় যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন হওয়ায় রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা Read more

মাদক সেবনের পর অদ্ভুত আচরণ, থাইল্যান্ডে আটক ভারতীয় যুবক
মাদক সেবনের পর অদ্ভুত আচরণ, থাইল্যান্ডে আটক ভারতীয় যুবক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পিস্তলের মতো দেখতে একটি লাইটার হাতে নিয়ে পথচারীদের ভয় দেখানোর অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। Read more

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে আত তাইফ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ধরনীবাড়ি দক্ষিণ Read more

আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতা-কর্মীরা: রফিকুল ইসলাম
আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতা-কর্মীরা: রফিকুল ইসলাম

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন