প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের এই অবস্থায় আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা একটা বড় চ‍্যালেঞ্জ; নির্বাচনের সময় ঘনিয়ে আসলে এই অবস্থার উন্নতি হবে।আজ শনিবার (৯ আগস্ট) সকালে রংপুরে তিনি এ কথা বলেন।প্রধান নির্বাচন কমিশনার বলেন, যখন একটা দেশে রাষ্ট্র সরকার দল এক হয়ে যায়; তখন সবকিছু একসঙ্গে ধসে পরে। নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে; মানুষকে কেন্দ্র নিয়ে আসা একটা বড় চ‍্যালেঞ্জ। তিনি বলেন, এআইয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে; এটা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘গত নির্বাচনে যেসব প্রিজাডিং অফিসার সমস্যা তৈরি করেছে; তাদের বিরুদ্ধে ব‍্যবস্থা নিবে নির্বাচন কমিশন।’ নিরপেক্ষতা নিয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কারো পক্ষে ও বিপক্ষে কাজ করবে না; ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ভোট দেয়া যেমন নাগরিক দ্বায়ীত্ব; তেমন ঈমানী দ্বায়ীত্বও বটে। তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর ভাবে পরিচালনার জন‍্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি ওঠে। তবে বর্তমান সরকার একটি বিশেষ প্রেক্ষাপটে দায়িত্ব নেয়ায় এবং সরকারের মেয়াদ নির্দিষ্ট করা না থাকায় নির্বাচন কবে হবে, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাথরঘাটায় যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

বরগুনার পাথরঘাটায় উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাকে Read more

কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারক’রা কেন বিয়ে করতে পারে না?
কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারক’রা কেন বিয়ে করতে পারে না?

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের 'প্রচারকদের' বিয়ে করে সংসারী হওয়ার নিয়ম নেই। তবে প্রচারক জীবন থেকে সরে গিয়ে কেউ সংসারী Read more

নেপালে ফেসবুক-ইউটিউব নিষিদ্ধের সিদ্ধান্ত
নেপালে ফেসবুক-ইউটিউব নিষিদ্ধের সিদ্ধান্ত

নেপালে ফেসবুক, ইউটিউব ও এক্স (সাবেক টুইটার)–সহ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুব শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে। এসব প্ল্যাটফর্ম সরকার নির্ধারিত Read more

বেরোবিতে অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ ৫ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ২
বেরোবিতে অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ ৫ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ২

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনের রোড ম্যাপের দাবিতে আমরণ অনশনে অসুস্থ হয়ে Read more

ফিলিস্তিনে সাংবাদিকদের হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
ফিলিস্তিনে সাংবাদিকদের হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ফিলিস্তিনের গাজা ও রাফায় চলমান ইসরায়েলি আগ্রাসন এবং সেখানে সাংবাদিক হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সাংবাদিক Read more

বাংলাদেশিদের জন্য সৌদি আরবের জরুরি সতর্কবার্তা
বাংলাদেশিদের জন্য সৌদি আরবের জরুরি সতর্কবার্তা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে গত ২৫ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যেসব বাংলাদেশি সৌদি আরব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন