সরকারি নির্দেশনা অনুযায়ী, টঙ্গীর ইজতেমা মাঠে জমায়েত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাবলিগ জামাত। এরই মধ্যে খুরুজের জোড় উপলক্ষে ইজতেমা মাঠে যে প্যান্ডেল নির্মান করা হয়েছিল তা খুলে ফেলার শুরু করে দিয়েছে তারা। বুধবার (৩১ ডিসেম্বর) এ বিষয়ে তাবলিগ জামাত বাংলাদেশের (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানান।তিনি বলেন, আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য খুরুজের জোড়ে যারা অংশ নিতেন, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় চিল্লা ও তিন চিল্লার জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাদেরকে টঙ্গী ইজতেমা মাঠে জমায়েত না হয়ে নিজ নিজ জেলা ও এলাকা থেকে বের হওয়ার জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন, ‘যারা পাঁচ দিনের জোর থেকে আল্লাহর রাস্তায় বের হয়েছিলেন, তাদেরকেও ইজতেমা মাঠে এখন না এসে ওয়াক্ত পুরা করে আসার জন্য মুরুব্বিদের পক্ষ থেকে জানানো হয়েছে। টঙ্গী মাঠে কোনো ধরনের সমাবেশ হচ্ছে না।’এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজনৈতিক-৬ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টঙ্গীর তুরাগ নদীর তীরে খুরুজের জোড়সহ কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত রয়েছে বলে জানান হাবিবুল্লাহ রায়হান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় নারী পাচারকারীর ইয়াবা ছিনতাই করে পুলিশের ভাগ-বাঁটোয়ারা
উখিয়ায় নারী পাচারকারীর ইয়াবা ছিনতাই করে পুলিশের ভাগ-বাঁটোয়ারা

সীমান্তকেন্দ্রিক মাদক কারবার,পণ্যপাচার সহ নানা অপরাধে 'ক্রাইমজোন' হয়ে উঠা উখিয়ার পালংখালী ইউপির বালুখালী এলাকায় বছর তিনেক আগে কার্যক্রম শুরু করে Read more

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

প্রতি বছর ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। মানসিক স্বাস্থ্য শুধু স্বাস্থ্যের একটি অংশ নয়, এটি আসলে Read more

ডাকাত বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করলো কোস্টগার্ড
ডাকাত বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করলো কোস্টগার্ড

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বনের হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা Read more

পাথরঘাটায় সম্প্রদায়িক উস্কানীর হয়রানি থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন
পাথরঘাটায় সম্প্রদায়িক উস্কানীর হয়রানি থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন

বরগুনার পাথরঘাটায় ফেক আইডি থেকে উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্ট দিয়ে বার বার হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্মৃতি রানী সমদ্দার Read more

আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে বিএনপি মহাসচিব
আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে বিএনপি মহাসচিব

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন মারা গেছেন এবং ৫০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন