মাদারীপুরের কালকিনি উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র রাখার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টার দিকে উপজেলার ভুরঘাটা নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করেন, পরে যোগ দেয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও। এতে করে দুই দিক থেকে আসা পরিবহনের কারণে ঢাকা ও বরিশাল মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। বিপদে পড়ে যায় দুই দিক থেকে আসা যাত্রীরা।জানা যায়, প্রতি বছর ডাসার উপজেলার এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র কালকিনি উপজেলায় অনুষ্ঠিত হয় এবং কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ডাসারে অনুষ্ঠিত হয়। কিন্তু এ বছরের ভিন্নতা, ডাসার উপজেলার এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র ডাসারেই হবে, অপর পক্ষে কালকিনি উপজেলার কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ডাসারে হবে। ফলে এই বিষয় নিয়েই ক্ষোভ তৈরি হয় উক্ত কলেজের শিক্ষার্থীদের মাঝে। পরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা কোন বৈষম্য চাই না। আমরা কেন বৈষম্যের শিকার হব? ডাসারের পরীক্ষার্থীরা যদি কালকিনিতে না আসে, আমরা কেন সেখানে পরীক্ষা দিতে যাব? আমাদের সাথে এরকম আচরণ কেন করা হলো?’ তাছাড়া কালকিনি কলেজে বিভিন্ন ইউনিয়নের ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে। কালকিনি থেকেই তাদের এলাকার দূরত্ব অনেক, সেখানে ডাসার পরীক্ষা অনুষ্ঠিত হলে দূরত্ব হবে এলাকা ভেদে ২৫ থেকে ২৭ কিমি। তারা আরও বলেন, ‘এ বিষয়ে যদি সুষ্ঠু সমাধান না হয়, তাহলে আমরা কঠিন আন্দোলনে যাব।’এ সময় কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস সমাবেশে এসে শিক্ষার্থীদের দাবি শুনে, সমাধানের জন্য আশ্বস্ত করেন এবং মঙ্গলবার পর্যন্ত সড়কের অবরোধ তুলে নিয়ে জনজীবন স্বাভাবিক করার জন্য অনুরোধ করেন। উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সড়কের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে হত্যা মামলার প্রধান আসামি টুমন গ্রেফতার
নাটোরে হত্যা মামলার প্রধান আসামি টুমন গ্রেফতার

নাটোরের নর্থ বেঙ্গল সুগারমিলের সিবিএ সভাপতি ও আওয়ামী লীগ নেতা মনজুর রহমান মঞ্জু হত্যা মামলার প্রধান আসামি হাসান আলী টুমনকে Read more

ইরানের রাজধানীতে গুলিতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত
ইরানের রাজধানীতে গুলিতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত

ইরানে চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম Read more

নড়াইলে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
নড়াইলে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সৈয়দ মাসুম বিল্লাহ (২০)। নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত Read more

গাজায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ যুক্তরাষ্ট্রের
গাজায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে Read more

ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার

অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পানছড়ি ব্যাটালিয়ন (৩-বিজিবি) গোয়েন্দা নজরদারি জোরদারসহ সীমান্ত এলাকায় চেকপোস্ট স্থাপন ও Read more

কমপ্লিট শাটডাউনে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা
কমপ্লিট শাটডাউনে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা

৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসুচি পালন করছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এর পাশাপাশি শিক্ষার্থীদের  শিক্ষক ও পোস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন