কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. সোহেল (৩৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন। কারারক্ষী সাদেকুল বলেন, রাতের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি কয়েদি হিসেবে ছিলেন। নিহত ব্যক্তির বাসা খিলগাঁওয়ে ঠেকপাড়ায়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।এসকে/এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ফুলহ্যামে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান
ফুলহ্যামে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাব ফুলহ্যামের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত উইঙ্গার ফারহান আলি ওয়াহিদ। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের হয়েও Read more

ঈদের নামাজ পড়তে ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদের নামাজ পড়তে ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে জাতীয় ঈদগাহ ময়দানে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২১ মার্চ) সকাল Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর উল্লাপাড়ায় নদী ইজারা বাতিল
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর উল্লাপাড়ায় নদী ইজারা বাতিল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় একটি মসজিদ কমিটির দেওয়া নদী ইজারা বাতিল করেছে উপজেলা প্রশাসন। এতে করে নদীতে মাছ ধরার সুযোগ ফিরে Read more

মাদকবাহী নৌকা লক্ষ্য করে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ৫
মাদকবাহী নৌকা লক্ষ্য করে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ৫

মাদকবাহী সন্দেহে নৌকায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন