দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরে গত ২০ এপ্রিল ‘নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ভোগান্তিতে রোগীরা’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। জনস্বাস্থ্য খাতের এমন চিত্র তুলে ধরার পর দ্রুত সাড়া দেয় সংশ্লিষ্ট প্রশাসন। এরই ধারাবাহিকতায় নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয় কিছু আশাব্যঞ্জক পরিবর্তন। চিকিৎসা সেবার মানোন্নয়নে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ দেওয়া হয়েছে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক—ডা. মনজুরুল ইসলাম (শিশু সার্জারি বিশেষজ্ঞ), ডা. ফারহানা আফরোজ (রক্ত রোগ বিশেষজ্ঞ) এবং ডা. কাজল পোদ্দার (মেডিসিন বিশেষজ্ঞ, অধ্যয়নরত)। তাঁদের যোগদানের ফলে স্বাস্থ্যসেবায় এসেছে নতুন গতি; রোগীরা আগের তুলনায় এখন অনেক বেশি গঠনমূলক ও সময়োপযোগী চিকিৎসা পাচ্ছেন। পরিবর্তনের ছোঁয়া লেগেছে হাসপাতালের পরিবেশেও। দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও অযত্নে পড়ে থাকা ট্রেনিং ভবনের চারপাশ এবং হাসপাতালের ভেতর-বাইরের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে। বর্তমানে প্রতিদিন নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে, ফলে হাসপাতাল এখন অনেকটাই পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত। রোগীদের সুবিধার্থে উন্নয়ন করা হয়েছে পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতিরও। বর্তমানে রক্ত, ইউরিন, এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফিসহ বেশ কিছু প্রয়োজনীয় টেস্ট এখন হাসপাতালেই করানো সম্ভব হচ্ছে, যা রোগীদের সময় ও অর্থ—দুই দিক থেকেই উপকারে আসছে। পরিবর্তনের এ ধারা রোগীদের মধ্যে আশার সঞ্চার করেছে। তাঁদের বিশ্বাস, এই অগ্রগতি যদি অব্যাহত থাকে, তাহলে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবিষ্যতে আধুনিক স্বাস্থ্যসেবার এক অনন্য উদাহরণে পরিণত হবে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘২০ এপ্রিলের প্রতিবেদনটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভাবতে বাধ্য করেছে। আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করি। চিকিৎসক নিয়োগ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং যন্ত্রপাতি উন্নয়নের কাজ চলমান রয়েছে। আশা করছি, শিগগিরই আরও উন্নয়ন দৃশ্যমান হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে চাঁদা দাবি, ছাত্রদলের ৪ নেতাকর্মী কারাগারে
প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে চাঁদা দাবি, ছাত্রদলের ৪ নেতাকর্মী কারাগারে

নাটোরের বনপাড়ার বনরূপা আবাসিক এলাকায় প্রবাসীর স্ত্রী অসামাজিক কার্যকলাপ করার সময় অজ্ঞাত একজনকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা Read more

ঢাবিতে ‘শেখ মুজিবুর রহমান’ হলের নামফলক মুছে রাখা হলো ‘ওসমান হাদি হল’
ঢাবিতে ‘শেখ মুজিবুর রহমান’ হলের নামফলক মুছে রাখা হলো ‘ওসমান হাদি হল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নামফলক মুছে মূল ফটকে ‘ওসমান হাদি হল’ লিখে দিয়েছে হলটির ছাত্র সংসদ।একইসঙ্গে হলের মূল Read more

সাতকানিয়ায় গাঁজা সেবনে যুবককে ৬ মাসের জেল দিলেন এসিল্যান্ড
সাতকানিয়ায় গাঁজা সেবনে যুবককে ৬ মাসের জেল দিলেন এসিল্যান্ড

চট্টগ্রামের সাতকানিয়ায় গাঁজা সেবন করে এলাকায় জনশান্তি বিনষ্টের অভিযোগে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। Read more

দুপুরের মধ্যে যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। Read more

চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর
চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টারস্থ মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা মঞ্চ ভাঙার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। Read more

আজ আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস
আজ আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস

আজ ১০ নভেম্বর, ‘হিসাববিজ্ঞান দিবস। সারা বিশ্বে সকল ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাঁদের সম্মানার্থে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন