পটুয়াখালীর গলাচিপা উপজেলার দায়িত্বশীল তিনজন সাংবাদিকের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন কর্তৃক গলাচিপা থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি (জিডি) সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে গলাচিপা প্রেসক্লাব এবং গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম।শনিবার (৩ জানুয়ারি) পৃথক বিবৃতিতে সংগঠন দুটি জানায়, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) একাত্তর টেলিভিশন ও কালবেলার গলাচিপা উপজেলা প্রতিনিধি সাকিব হাসান, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও সময়ের কণ্ঠস্বরের উপজেলা প্রতিনিধি আরেফিন লিমন এবং দৈনিক গণবার্তার উপজেলা প্রতিনিধি মহসিন হোসেন জয়ের বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। জিডিতে সাংবাদিকদের বিরুদ্ধে বানোয়াট ও মিথ্যা অভিযোগ উত্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়।বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালন ও জনস্বার্থে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের জিডি দায়ের সংবিধান স্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের পরিপন্থী।গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক সাকিব হাসান স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, জিডিতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘চাঁদা দাবি’ ও ‘সরকারি কাজে বাধা প্রদান’-এর মতো গুরুতর অভিযোগ আনা হলেও এর পক্ষে কোনো গ্রহণযোগ্য বা আইনসিদ্ধ প্রমাণ নেই। এসব অভিযোগের উদ্দেশ্য সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন, মানসিক চাপ সৃষ্টি এবং স্বাধীনভাবে সংবাদ প্রকাশে বাধা দেওয়া।অন্যদিকে, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক সায়েম আহমেদ সোহেল ও সদস্য সচিব সাকিব হাসান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করায় সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জিডি দায়ের করা হয়েছে। এটি স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতা দমনের একটি অশনিসংকেত।বিবৃতিতে আরও বলা হয়, কোনো জিডি কখনোই অভিযোগ প্রমাণের দলিল নয়; এটি কেবল একটি অভিযোগের নথিমাত্র। অথচ সেটিকে সত্য হিসেবে উপস্থাপন করে সাংবাদিকদের সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা করা হচ্ছে, যা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।দুই সংগঠনই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও পক্ষপাতহীন তদন্তের দাবি জানিয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগে দায়েরকৃত জিডি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেন কোনো ধরনের হয়রানি বা বাধা সৃষ্টি না করা হয়।বিবৃতিতে সতর্ক করে বলা হয়, মিথ্যা অভিযোগের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি বন্ধ না হলে গলাচিপা প্রেসক্লাব ও গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম যৌথভাবে আইনগত ও প্রাতিষ্ঠানিক সব ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণে বাধ্য হবে। স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে তারা ঐক্যবদ্ধভাবে যে কোনো অন্যায় চাপ ও হুমকির বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।এ বিষয়ে জানানো হয়েছে, বিবৃতির অনুলিপি সংশ্লিষ্ট প্রশাসনের নিকট প্রেরণ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি
হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আ. Read more

আমতলীতে মোবাইল নিয়ে হলে ঢুকলেন শিক্ষক, বহিষ্কার করল কর্তৃপক্ষ
আমতলীতে মোবাইল নিয়ে হলে ঢুকলেন শিক্ষক, বহিষ্কার করল কর্তৃপক্ষ

পরীক্ষার হলে কক্ষ পরিদর্শকের কাছে স্মার্ট ফোন পাওয়ায় মাওলানা মোঃ রাসেদুল ইসলাম নামের এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) Read more

ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত
ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে আহতদের এখন চিকিৎসা চলছে, তাদের সাহায্য করার জন্য ভারত Read more

তেহরানে ভয়াবহ সংকট, ২ সপ্তাহের মধ্যেই ফুরিয়ে যেতে পারে পানি সরবরাহ
তেহরানে ভয়াবহ সংকট, ২ সপ্তাহের মধ্যেই ফুরিয়ে যেতে পারে পানি সরবরাহ

ইরানের রাজধানী তেহরান অদূর ভবিষ্যতে ভয়াবহ পানির সংকটের মুখোমুখি হতে পারে। ঐতিহাসিক খরার কারণে রাজধানীর পানির প্রধান উৎসগুলোর অন্যতম আমির Read more

ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু
ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের কামড়ে পৃথক তিনটি ঘটনায় তিন গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে এবং রবিবার (১৪ সেপ্টেম্বর) Read more

মার্কিন শুল্কারোপ রফতানিতে বড় প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা
মার্কিন শুল্কারোপ রফতানিতে বড় প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ রবিবার (৬ এপ্রিল) সচিবালয়ে ঈদ-পরবর্তী প্রথম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন