রাজবাড়ীর পাংশা থানার ওসি ও এসআইসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা, শারীরিক নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন এক গৃহবধূ।রোববার (৬ এপ্রিল) রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের ২৫ বছর বয়সী ওই গৃহবধূ মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন ফরিদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে।মামলার বিবরণে জানা যায়, গত ২ এপ্রিল রাত ১১টার দিকে পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিনের নির্দেশে এসআই হিমাদ্রি হাওলাদার ও কনস্টেবল আরিফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই গৃহবধূর বাড়িতে অভিযানে যান। তারা তার স্বামীকে খুঁজতে গিয়ে ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালান। একপর্যায়ে স্বামীকে না পেয়ে গৃহবধূকে টেনে-হিঁচড়ে রুম থেকে বের করে এনে ধর্ষণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযুক্তরা গৃহবধূর স্পর্শকাতর অঙ্গে হাত দেয় এবং ভয়ভীতি দেখিয়ে থানায় নিয়ে যান।মামলায় আরও বলা হয়, পাংশা থানায় নিয়ে গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। পরে তাকে মুক্ত করার জন্য স্থানীয়দের কাছে ২০ হাজার টাকা উৎকোচ দাবি করা হয়। বিক্ষুব্ধ জনতার চাপে পরদিন তাকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী পরিবার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিতভাবে অভিযোগ করেছে।এ বিষয়ে অভিযুক্ত পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন (সময়ের কণ্ঠস্বরকে) জানিয়েছেন যেই মহিলা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন তার নামে পাংশা থানায় অপহরণ মামলা রয়েছে। সেই অপহরণ মামলা থেকে বাঁচতে আমরা যেন তাকে গ্রেফতার করতে না পারি সেজন্য আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে আদালতে।এ বিষয়ে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মো. জাহিদ হোসেন বলেন, “আদালত মামলাটি পিবিআই ফরিদপুরকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। তদন্তের পর যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের প্রস্তুতি নিন, মানুষের ভালোবাসা জয় করুন: মির্জা ফখরুল
নির্বাচনের প্রস্তুতি নিন, মানুষের ভালোবাসা জয় করুন: মির্জা ফখরুল

নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি নিন। মানুষের কাছে Read more

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (মঙ্গলবার) বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হবে। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে লড়বে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।২য় টি-টোয়েন্টিবাংলাদেশ-পাকিস্তানসন্ধ্যা ৬টা, টি স্পোর্টস Read more

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেন (৫৫)কে আটক করেছে সেনাবাহিনী। এ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের নেতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার অভিযানে ডাকাত দলের নেতা এমদাদুল হক (৪০) কে গ্রেফতার করা হয়েছে।  বৃহস্পতিবার (১৯ জুন ) রাতে  গোপন Read more

শুল্ক কমানোর প্রস্তাব দিল ভারত, ট্রাম্প বললেন দেরি হয়ে গেছে
শুল্ক কমানোর প্রস্তাব দিল ভারত, ট্রাম্প বললেন দেরি হয়ে গেছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন পণ্যের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভারত। তবে দিল্লির কয়েক বছর আগে Read more

আনোয়ারায় তরুণীকে সিএনজিতে ধর্ষণচেষ্টার ঘটনায় চালক ও সহযোগী গ্রেপ্তার
আনোয়ারায় তরুণীকে সিএনজিতে ধর্ষণচেষ্টার ঘটনায় চালক ও সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশায় তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন