রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে এবার নিখোঁজ হয়েছেন নকুল মল্লিক (৫০) নামের এক জেলে। দু’দিন ধরে তাকে অনেক খুঁজেও পাওয়া যাচ্ছিল না। অবশেষে নিখোঁজের দু’দিন পর কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া অংশ থেকে তার নিথর দেহ উদ্ধার হয়।বুধবার (১১ জুন) সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কর্ণফুলী নদীর হাশেম খাল মুখ অংশে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তার স্বজনরা মরদেহটি দেখে এটি নিখোঁজ নকুল মল্লিকের বলে শনাক্ত করেন। তার বাড়ি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কেপিএম কয়লার ডিপু এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, নকুল কুমার মল্লিক গত সোমবার সন্ধ্যায় নৌকা নিয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরতে যান। এরপর কর্ণফুলী নদীর ডলুছড়ি ঘাট সংলগ্ন এলাকায় তার ব্যবহৃত নৌকাটি পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজ হওয়ার দুই দিন পর জেলে নকুল মল্লিকের লাশ ভেসে উঠেছে।বিষয়টির সত্যতা নিশ্চিত করে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য নীলকান্ত মল্লিক জানান, বুধবার সকালে তার লাশটি ভেসে উঠেছে খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং লাশটি শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন, যার ফলে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘১৪ মাসে সরকার তার ফিটনেস তৈরি করতে পারেনি, নেই নির্বাচন আয়োজনের সক্ষমতা’
‘১৪ মাসে সরকার তার ফিটনেস তৈরি করতে পারেনি, নেই নির্বাচন আয়োজনের সক্ষমতা’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ১৪ মাসেও সরকার নিজের ‘ফিটনেস’ তৈরি করতে পারেনি। হাতে সময় আছে মাত্র ৪ Read more

পরিবহন সেক্টরে রাজনৈতিক আধিপত্যই দুর্ভোগের মূল: রিজভী
পরিবহন সেক্টরে রাজনৈতিক আধিপত্যই দুর্ভোগের মূল: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, পরিবহন খাতে এখনো ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠরা কর্তৃত্ব করছে, যার ফলে Read more

রাবিতে পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের অনশন
রাবিতে পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের অনশন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে ৯ শিক্ষার্থী আমরণ অনশনে বসেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল থেকে শুরু হওয়া এই অনশন Read more

পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে অতিরিক্ত ব্যয়ের মেগা প্রকল্প অনুমোদন’
পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে অতিরিক্ত ব্যয়ের মেগা প্রকল্প অনুমোদন’

দায়িত্ব নিয়ে জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেওয়ার কথা বললেও বৃহৎ ও ব্যয়বহুল প্রকল্প নিতে দেখা গেছে অন্তর্বর্তী সরকারকে; ঠান্ডায় মানুষের দুর্ভোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন