দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কোথাও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে, এই সময়ের মধ্যে নতুন করে আরও ২৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন রয়েছেন।২৪ ঘণ্টায় ২৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৮৩২ জন। চলতি বছরের ১১ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৩ শত ১৩ জন। এর মধ্যে ৬০ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৯ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি, চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু হয়েছে।২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে একলাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ও পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কুমিল্লার তিতাস উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকার একটি Read more

জাতীয় নির্বাচনে মোতায়েন থাকবে ৮০ হাজারের বেশি সেনা সদস্য
জাতীয় নির্বাচনে মোতায়েন থাকবে ৮০ হাজারের বেশি সেনা সদস্য

আগামী জাতীয়  নির্বাচনে ৮০ হাজরের বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া Read more

‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে সন্ত্রাসীরা পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে’
‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে সন্ত্রাসীরা পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাইরের ইন্ধনে পুজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিলো। দুর্গাপূজা ও বিজু উৎসব Read more

রাশিয়ার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৩ জন নিহত
রাশিয়ার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৩ জন নিহত

রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে তিন জন নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) বিস্ফোরণের কারণ উল্লেখ না করে আঞ্চলিক গভর্নর Read more

সাজেকে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মান সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী
সাজেকে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মান সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মান সামগ্রী (টিন) বিতরণ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭মে) সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্রের সাজেক Read more

আনোয়ারা সরকারি কলেজের ওয়েবসাইটে দিনাজপুর কলেজের ছবি!
আনোয়ারা সরকারি কলেজের ওয়েবসাইটে দিনাজপুর কলেজের ছবি!

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা সরকারি কলেজের সরকারি ওয়েবসাইটে ভুলবশত দিনাজপুর সরকারি কলেজের ছবি ব্যবহার করা হয়েছে। ওয়েবসাইটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন