এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সন্ধান মিলেনি হাফিজিয়া মাদরাসা পড়ুয়া ছাত্র মিরাজ বাবুর (১৪)। নিখোঁজ মিরাজ বাবু লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দঃঘনেশ্যাম গ্রামের সামিউল ইসলামের ছেলে। তার মায়ের নাম মরিয়ম বেগম। তিনি রংপুরের তাতিপাড়া হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।তার পরিবারের সদস্যরা জানান, গত ১৮ জুন বিকেলে বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি মিরাজ বাবু। তারপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। তার খোঁজে মাইকিং করা হয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাওয়া যায়নি। বাসা থেকে বের হওয়ার সময় মিরাজ বাবুর পরনে ছিল পাজামা ও সাদা পান্জাবী। তার গায়ের রং ফর্সা এবং উচ্চতা ৫.৩” ইঞ্চি।উল্লেখ্য, সে হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে ০৫ পারা মুখস্থ করার পরও মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করে। এ ব্যাপারে ২০ জুন কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, ‘এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। ছেলেটিকে উদ্ধারে আমরা সার্বিক চেষ্টা করে যাচ্ছি।’নিখোঁজ মিরাজ বাবুর সন্ধান পেয়ে থাকলে তার বাবার মোবাইল নম্বর ০১৮৮৩৩২৮১১০ এবং ভাই ০১৭৫১৪৩৯৮৪০-এ যোগাযোগের অনুরোধ করা হয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিটির স্কোয়াডে ‘নতুন মেসি’, বাদ পড়লেন গ্রিলিশ
সিটির স্কোয়াডে ‘নতুন মেসি’, বাদ পড়লেন গ্রিলিশ

ক্লাব বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এ দলে জায়গা হয়নি জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকারের Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
মাইলস্টোন ট্র্যাজেডি: হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের সখীপুরের মেহেনাজ আফরিন হুমায়রার কবরে শ্রদ্ধাঞ্জলি ও পরিবারকে সমবেদনা জানিয়েছেন Read more

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

যানজটের শহর রাজধানী ঢাকা। কেনাকাটা করতে ভোগান্তি শেষে কোথাও গিয়ে দেখলেন, সেখানকার কার্যক্রম বন্ধ, তখন কাজ তো হলোই না বরং Read more

১৬ বছরের নোমোহার জাদুতে নাটকীয় জয় লিভারপুলের
১৬ বছরের নোমোহার জাদুতে নাটকীয় জয় লিভারপুলের

অসাধারণ, দুর্দান্ত, অবিশ্বাস্য! সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেড বনাম লিভারপুলের ম্যাচটি যেন এক রূপকথার গল্প। ১০ জনের দল নিয়ে শেষ মূহূর্তে Read more

মির্জাপুরে দাফনের তিন মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন
মির্জাপুরে দাফনের তিন মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

টাঙ্গাইলের মির্জাপুরে আদালতের নির্দেশে তিন মাস ৭ দিন পর কবর থেকে সুরুজ আলী নামে এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে। Read more

সন্ধ্যায় মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান
সন্ধ্যায় মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। রোববার (২০ জুলাই) সন্ধ্যা ছয়টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন