মিয়ানমারে আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান। সোমবার (২৭ অক্টোবর) আসিয়ান জোটের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।আসিয়ানের পর্যবেক্ষক না পাঠানোর এ সিদ্ধান্ত মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার প্রচেষ্টায় বড় ধরনের ধাক্কা বলে মনে করা হচ্ছে। মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইং আগামী ২৮ ডিসেম্বরের নির্বাচনকে ২০২১ সালের অভ্যুত্থানে সৃষ্ট গৃহযুদ্ধের পর পুনর্মিলনের এক ধাপ হিসেবে আখ্যা দিয়েছেন।সোমবার আসিয়ানের চেয়ারম্যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মিয়ানমারে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ১১ রাষ্ট্রের আসিয়ান জোটের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া নেতারা এক বিবৃতিতে মিয়ানমারে চলমান সংঘাত নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। একই সঙ্গে দেশটিতে শান্তির পথে ‘বাস্তব অগ্রগতির ঘাটতির’ ব্ষিয়ে সতর্ক করে দিয়েছেন তারা।  বিবৃতিতে বলা হয়, মিয়ানমারে নির্বাচনের আগে সহিংসতার অবসান ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপ হওয়া উচিত। বিবৃতিতে জান্তার পক্ষ থেকে আসিয়ান সদস্য দেশগুলোকে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণের কথাও উল্লেখ করা হয়।তবে এ বিষয়ে আঞ্চলিক এক কূটনীতিক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, এর মানে হলো আসিয়ানের পক্ষ থেকে মিয়ানমারে কোনও পর্যবেক্ষক পাঠানো হবে না। যদিও অন্যান্য দেশগুলো চাইলে দ্বিপাক্ষিকভাবে পর্যবেক্ষক পাঠাতে পারে।অপর এক কূটনীতিকও সদস্য দেশগুলোর মধ্যে থেকে আসিয়ান ব্যানারে পর্যবেক্ষক দল পাঠানো নিয়ে কোনও ঐকমত্য হয়নি বলে নিশ্চিত করেছেন। সূত্র: দ্য বিজনেস টাইমসএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সিরাজদিখানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আমির শেখ হত্যা মামলার প্রধান আসামি নান্নু মিয়া (৫৩) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে Read more

পাইলট তৌকিরের প্রথম জানাজা সেনানিবাসে
পাইলট তৌকিরের প্রথম জানাজা সেনানিবাসে

উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম জানাজা আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে Read more

‎ফটিকছড়ি পৌরসভায় সড়ক নির্মাণ কাজে অনিয়ম
‎ফটিকছড়ি পৌরসভায় সড়ক নির্মাণ কাজে অনিয়ম

‎চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার রওশন সিকদার বাড়ি সংলগ্ন সড়ক নির্মাণকাজে  নিম্নমানের উপকরণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতি উপেক্ষা করে Read more

ঈদের ছুটি শেষে ঢাকামুখী দক্ষিণাঞ্চলের মানুষ
ঈদের ছুটি শেষে ঢাকামুখী দক্ষিণাঞ্চলের মানুষ

কোরবানির ঈদের ছুটি শেষে আবার কর্মব্যস্ত জীবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন দেশের দক্ষিণাঞ্চলের মানুষ। পটুয়াখালী, বরগুনা ও বরিশাল জেলার বিভিন্ন উপজেলা Read more

অবরুদ্ধ গাজায় এখনও বোমাবর্ষণ করছে ইসরায়েল, নিহত ৬৩
অবরুদ্ধ গাজায় এখনও বোমাবর্ষণ করছে ইসরায়েল, নিহত ৬৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এখনও বোমাবর্ষণ করছে ইসরায়েল। রবিবার আইডিএফের বোমায় নিহত হয়েছেন ৬৩ জন।সোমবার (০৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন