কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আওয়ামী লীগের যুগ্ম আহবায়কসহ চার নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে চারজন আদালতে আত্মসমর্পণ করলে কিশোরগঞ্জের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারিক হাকিম নুরুল আমিন বিপ্লব আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।কারাগারে পাঠানো আসামিরা হলেন, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আক্তারুজ্জামান সোহেল, জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহরিয়ার মানিক ও জাঙ্গালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম।জানা যায়, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাহবুবুর রহমান, আহবায়ক কমিটির সদস্য মো. আক্তারুজ্জামান সোহেল, জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহরিয়ার মানিক ও জাঙ্গালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলামের বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট পাকুন্দিয়া সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কর্মীদের ওপর হামলার ঘটনায় পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন।উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে আজ রবিবার দুপুরের দিকে কিশোরগঞ্জের সিনিয়র জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে পুণরায় জামিন বহালের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী কৌঁশলি (পিপি) এড. মো. জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের ৮ সদস্য গ্রেফতার
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের ৮ সদস্য গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ৮ সদস্যকে গ্রেফতার করেছে Read more

রাকসু নির্বাচন পেছাল
রাকসু নির্বাচন পেছাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) এক জরুরি সভায় এ Read more

বাণিজ্য মেলা এলাকা থেকে উদ্ধার ৩ শিশু সমাজসেবায় হস্তান্তর
বাণিজ্য মেলা এলাকা থেকে উদ্ধার ৩ শিশু সমাজসেবায় হস্তান্তর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বাণিজ্য মেলা সংলগ্ন চায়না ক্যাম্প এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের সমাজসেবা অধিদফতরের Read more

পুলিশের উপস্থিতিতে বাগানের শতাধিক গাছ কেটে লুটের অভিযোগ
পুলিশের উপস্থিতিতে বাগানের শতাধিক গাছ কেটে লুটের অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালীতে বাগানের শতাধিক গাছ কেটে সাবাড় করে দেওয়ার পাশাপাশি ওই গাছ পুলিশের উপস্থিতিতেই লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার Read more

ভারত আমাদের পাশে ছিল, আমরা চিরকাল স্মরণ করব: ইসরাইল
ভারত আমাদের পাশে ছিল, আমরা চিরকাল স্মরণ করব: ইসরাইল

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ভারতের প্রশংসা করে জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক এখন ‌‌আগের যে কোনো সময়ের চেয়ে অনেক শক্তিশালী  এবং Read more

ছেলে হয়েও ছেলে বন্ধুকে বিয়ে না করতে পেরে বিষপানে আত্মহত্যা
ছেলে হয়েও ছেলে বন্ধুকে বিয়ে না করতে পেরে বিষপানে আত্মহত্যা

বরগুনায় ছেলে বন্ধুকে বিয়ে করতে না পেরে বিষপান করে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।সোমবার (৫ মে) রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন