আগামী ৬ জুন থেকে শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। তবে বিরূপ আবহাওয়া এবং স্বাস্থ্যগত ঝুঁকির কারণে অনির্দিষ্টকালের জন্য এই প্রতিযোগিতা স্থগিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা এসিসিকে একটি চিঠি দিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। তিনি দেশজুড়ে বিদ্যমান মৌসুমি ঝড়বৃষ্টি এবং চিকুনগুনিয়ার সংক্রমণ বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন এবং টুর্নামেন্ট স্থগিতের অনুরোধ করেন। সেই অনুরোধের প্রেক্ষিতে সোমবার (২ জুন) আনুষ্ঠানিকভাবে এসিসি টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দেয়।প্রসঙ্গত শ্রীলঙ্গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে চিকুনগুনিয়া ভাইরাস। মে মাসের শেষ দিকের রিপোর্টেও ভাইরাসটির সক্রিয়তা স্পষ্টভাবে ধরা পড়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা (সিডিসি)-র মতে, শ্রীলঙ্কা এখন ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে।এদিকে শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে যে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে দমকা হাওয়া ও ভারী বর্ষণ হতে পারে। এসব কারণে মাঠে খেলার পরিবেশও অনুপযুক্ত হয়ে পড়েছে।এমন পরিস্থিতিতে টুর্নামেন্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করে এসিসি সভাপতি মোহসিন নাকভি বলেন, ‘উদীয়মান নারী ক্রিকেটারদের আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ করে দেওয়া আমাদের অঙ্গীকার। এই টুর্নামেন্ট নারী ক্রিকেট বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা নিরাপদ পরিবেশ তৈরি করে যত দ্রুত সম্ভব নতুন সূচিতে খেলা আয়োজন করব।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমিকের সঙ্গে অডিও নিয়ে যা বললেন ববি
প্রেমিকের সঙ্গে অডিও নিয়ে যা বললেন ববি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি বেশ কিছুদিন ধরেই বড় পর্দা থেকে দূরে। কাজ কম হলেও নেটদুনিয়ায় ঠিকই সরব তিনি। Read more

আনোয়ারায় রাস্তার পাশে খড়ের স্তুপে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নির্বাপণ
আনোয়ারায় রাস্তার পাশে খড়ের স্তুপে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নির্বাপণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাস্তার পাশে রাখা খড়ের স্তুপে গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার Read more

বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত
বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগেছে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের।আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩৫ Read more

ভারতের সঙ্গে ১৮ মে পর্যন্ত যুদ্ধবিরতি চলবে: পাকিস্তান
ভারতের সঙ্গে ১৮ মে পর্যন্ত যুদ্ধবিরতি চলবে: পাকিস্তান

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার (১৫ Read more

যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রের
যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রের

যশোর শহরের পালবাড়ির তেঁতুলতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আসিফ হোসেন (১৭) নামে এক কলেজের ছাত্র নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে Read more

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ৩১৯
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ৩১৯

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন