রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষক নিহত ও আরেকজন শিক্ষক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে পবার নওহাটা এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কের মনসুর জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষক রাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায়। দুর্ঘটনায় আহত হয়েছেন রাবির দর্শন বিভাগের প্রফেসর আসাদুজ্জামান বাদশাহ। তিনি গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছেন।পবার থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত শিক্ষক আসাদুজ্জামানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। আর শিব শংকর রায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি মাথা, ঘাড় ও পায়ে আঘাত পেয়েছেন।পরিবারের সদস্যদের বরাত দিয়ে পবার থানার ওসি জানান, তারা মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে নওগাঁর দিকে যাচ্ছিলেন। আসাদুজ্জামান তার স্কুটি চালাচ্ছিলেন। আর শিব শংকর রায়ের পিঠে মাছ ধরার সরঞ্জামাদি ছিল। স্কুটির পিছনের চাকা ব্লাস্ট হয়ে গেছে।তিনি আরও বলেন, সকালের দিকে দুর্ঘটনার ঘটার কারণে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। আবার সেখানে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। এই কারণে দুর্ঘটনা কিভাবে ঘটেছে সেটা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে দুর্ঘটনার কারণ জানা যাবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাঙ্গামাটিতে ট্রাক্টর উল্টে নিহত ৩, আহত ৩
রাঙ্গামাটিতে  ট্রাক্টর  উল্টে নিহত ৩, আহত ৩

রাঙামাটির বাঘাইছড়িতে কাঠ বোঝাই ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন শ্রমিক। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ২টার Read more

আপত্তিকর মেসেজ দেয়ায় চলাচলের পথে বাঁশের বেড়া
আপত্তিকর মেসেজ দেয়ায় চলাচলের পথে বাঁশের বেড়া

সিঙ্গাপুর প্রবাস থেকে মেয়ের মোবাইলে কুপ্রস্তাব দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের কলহের জেরে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে আটকে Read more

আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ব্যাপক ক্ষতির শঙ্কা
আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ব্যাপক ক্ষতির শঙ্কা

বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। মে মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে বলে Read more

দর্শনা সীমান্ত দিয়ে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
দর্শনা সীমান্ত দিয়ে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে ৩১ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত পাঠালো ভারতীয় সীমান্তরক্ষী Read more

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে ইন্দোনেশিয়া। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জানিয়েছে, শনিবার (৩ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন