১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু হচ্ছে আজ।সোমবার (২৬ মে) সকাল থেকে এ কর্মসূচি শুরু করবেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাস-পরীক্ষা বর্জন করবেন।‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ কর্মবিরতির ডাক দিয়েছে। ঐক্য পরিষদের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।শামছুদ্দীন মাসুদ বলেন, ৫ থেকে ১৫ মে পর্যন্ত প্রত্যেক কর্মদিবসে আমরা এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। ১৭ মে থেকে দুই ঘণ্টা কর্মবিরতি করেছি। এরপর ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি করেছি। এবার পূর্বঘোষণা অনুযায়ী আজ থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সম্প্রতি রাজধানী ঢাকায় কয়েক দফা সমাবেশ করেছেন প্রাথমিক শিক্ষকরা।অন্তর্বর্তী সরকারের গঠিত কনসালটেশন (পরামর্শক) কমিটি সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ ধরে ১২তম গ্রেড বাস্তবায়নের সুপারিশ করেছে। তবে তা সংস্কার করে এবার ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামছেন তারা।শিক্ষকদের তিন দফা দাবি—১. সরকারের গঠিত কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।২. ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে ৪ লাখেরও বেশি শিক্ষক কর্মরত। তাদের মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড ১১তম। আর সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, কষ্ট যেন নিত্য সঙ্গী ফজিলা বেগমের
বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, কষ্ট যেন নিত্য সঙ্গী ফজিলা বেগমের

ঠিক যেন জসীমউদ্দিনের আসমানী কবিতার সেই আসমানীর ঘর। একটু খানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। থাকার কষ্টের সাথে খাবারের কষ্ট, Read more

ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প
ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস। Read more

হুমায়ুন ফরীদির ৭৩তম জন্মদিন আজ
হুমায়ুন ফরীদির ৭৩তম জন্মদিন আজ

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে দুর্দান্ত প্রতাপে রাজত্ব করেছেন হুমায়ুন ফরীদি। তার অসাধারণ সৃষ্টিকর্ম আজও দাগ কেটে আছে ভক্তদের মনে।বাংলাদেশের Read more

প্রাথমিকে প্রধান শিক্ষক হতে লাগবে ১২ বছরের অভিজ্ঞতা
প্রাথমিকে প্রধান শিক্ষক হতে লাগবে ১২ বছরের অভিজ্ঞতা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত নিয়মানুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতির ক্ষেত্রে Read more

ডন আমাকে এক মাস আগেও হুমকি দিয়েছে: সালমান শাহর মা
ডন আমাকে এক মাস আগেও হুমকি দিয়েছে: সালমান শাহর মা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘ লড়াইয়ে কিছুটা Read more

উল্লাপাড়ায় অপারেশনের ৪ বছর পর পেট থেকে বের হলো কাঁচি
উল্লাপাড়ায় অপারেশনের ৪ বছর পর পেট থেকে বের হলো কাঁচি

অস্ত্রপচারের প্রায় সাড়ে ৪ বছর রোগীর পেট থেকে কাঁচি বের হয়েছে। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। ভুক্তভোগীর অবিযোগ, উল্লাপাড়া পৌর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন