নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে ১০টি ডাকাতিসহ ২২টি মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হালিম ওরফে নাক বোচা হালিম ওরফে আলিম (৫০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। আব্দুল হালিম বাদল বাহিনীর প্রধানও। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১১’র অধিনায়ক (সিও) লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত বোচা হালিম বরগুনা জেলার সদর থানার জাকির তবক গ্রামের বাসিন্দা আলতাফ চৌকিদারের ছেলে।প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১’র অধিনায়কলেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ২০২৪ সালের ২৭ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সস্তাপুর (গাবতলার মোড়) এলাকার ব্যবসায়ী ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালার বসত বাড়ি থেকে পরিবারের সদস্যকে হাত-পা, মুখ বেঁধে ৫০ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক সাড়ে ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী রেজাউল করিম মালার ছেলে মোঃ আলাউদ্দিন বাদী হয়ে ফতুল্লায় থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আনতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। উক্ত মামলায় জড়িত থাকার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বাস স্টেশন এলাকা থেকে বোচা আলিমকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব-১১’র অধিনায়ক আরো জানান, ডাকাত সর্দার নাক বোচা হালিমের ভাষ্যমতে সে এবং তার দল ২০১২ সাল থেকে অদ্যাবধি বিভিন্ন জেলায় জেলায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা বিভিন্ন সময়ে শহরের ভালো বাড়ি এবং অর্থনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিবর্গের বাসা বাড়িকে লক্ষ্যবস্তু বানিয়ে এসব ডাকতির কার্যক্রম করে আসছে। তার স্বীকারোক্তি অনুযায়ী তার দলে ৭-১৫ জন সদস্য রয়েছে যাদের প্রায় সবাই বরগুনা জেলার সদর থানা এবং বরগুনা জেলার আমতলি থানার স্থায়ী বাসিন্দা। কিন্তু তারা বেশিরভাগ সময় রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালি ও মুন্সিগঞ্জ জেলা সমূহে তাদের ডাকাতি কার্যক্রমে লিপ্ত ছিল। ডাকাত সর্দার হালিমের ভাষ্যমতে, ডাকাতি কাজে তারা আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র ব্যবহার করে থাকে। গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হালিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি ডাকাতি, অস্ত্র আইন মামলায় ২টি, হত্যা চেষ্টা মামলায় ৪টি, নারী ও শিশু নির্যাতন মামলায় ২টি, মাদক মামলায় ২টি, মানবপাচার মামলায় ১টিসহ সর্বমোট ২২টি মামলা রয়েছে। এছাড়াও সে গত ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৫টি ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ত ছিল বলে জানায়। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। সে আরও স্বীকার করে যে, উক্ত ডাকাতির লুষ্ঠিত মালামাল  থেকে ১ লাখ ২০ হাজার টাকা ভাগ পেয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার লক্ষ্যে র‍্যাব-১১’র কার্যক্রম অব্যাহত রয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর বিদায়ের পর এখন আরেক বড় উৎসব ঈদুল আজহার অপেক্ষা শুরু হয়েছে। যা কোরবানির Read more

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১২ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) Read more

বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে বিতর্ক, কী বলছেন ইসলামপন্থিরা
বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে বিতর্ক, কী বলছেন ইসলামপন্থিরা

আওয়ামী লীগ সরকারের সময়ে অনেক কিছুতেই 'জঙ্গি' তকমা দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে বলে সমালোচনা রয়েছে; এখন আবার রাষ্ট্রীয় বয়ানে Read more

Prank Casino Mobile – komplett guide för svenska spelare
Prank Casino Mobile – komplett guide för svenska spelare

Prank Casino Mobile – Så spelar du på mobilen i Sverige Vad är Prank Casino Mobile? Prank Casino har satsat Read more

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ছয় ডিন
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ছয় ডিন

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগপন্থি ছয় ডিন পদত্যাগ করেছেন। পদত্যাগের দাবিতে গতকাল (রোববার) দিনভর বিক্ষোভ, উপাচার্য ও Read more

রাজনৈতিক সহিংসতার গবেষণা ভিত্তিক প্রতিবেদন প্রকাশ টিআইবির
রাজনৈতিক সহিংসতার গবেষণা ভিত্তিক প্রতিবেদন প্রকাশ টিআইবির

২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত দেশের রাজনীতিক অঙ্গনে ৪৭১টি সহিংস ঘটনা সংঘটিত হয়েছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন