নারায়ণগঞ্জের ফতুল্লার দুর্ধর্ষ ডাকাত সাব্বিরকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ফতুল্লা থানাধীন গোদারাঘাট হাজীর মাঠ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।র‍্যাব-১১ সূত্র জানায়, গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র (চাপাতি) ও অবৈধ মাদক ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সাব্বির (৩৮), তাঁর সহযোগী মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানার আড়িয়ল ইউনিয়নের ইসলামপাড়া এলাকার মো. জুয়েলের ছেলে মেহেদী হাসান রবিন (২৫) এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার মাসদাইর এলাকার ওমর খৈয়মের ছেলে মো. ইমন (৩৫)।র‍্যাব জানায়, মো. সাব্বির একজন কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক ও হত্যাসহ বিভিন্ন থানায় মোট চারটি মামলা রয়েছে। তিনি ও তাঁর সহযোগীরা ফতুল্লা থানাসহ জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই ও মাদক কেনাবেচার মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছিলেন।এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এবং গণমাধ্যমে একাধিকবার তাঁর অপরাধমূলক কর্মকাণ্ডের খবর প্রকাশিত হওয়ার পর র‍্যাব নজরদারি বাড়ায়। গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝড়ের কবলে পড়ে পদ্মায় ডুবল ৩টি সিমেন্ট বোঝাই ট্রলার
ঝড়ের কবলে পড়ে পদ্মায় ডুবল ৩টি সিমেন্ট বোঝাই ট্রলার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে ঝড়ে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে।ট্রলারগুলোতে প্রায় ৬ হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে Read more

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় মধ্যরাত থেকে কমপক্ষে আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে হামলার জেরে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা Read more

স্বপ্ন বাঁচানোর লড়াইয়ে নামবে হামজারা, একাদশে পরিবর্তনের আভাস
স্বপ্ন বাঁচানোর লড়াইয়ে নামবে হামজারা, একাদশে পরিবর্তনের আভাস

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বে বেঁচে থাকার লড়াইয়ে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচে মাত্র ১ Read more

নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ: আমির খসরু
নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিতে জনগণের প্রত্যাশা পরিবর্তিত হচ্ছে এবং জনগণ বিএনপিকে একটি আদর্শ দল Read more

ঈশ্বরদীতে বৃত্তি পেয়ে সংবর্ধনা ও সম্মাননা পেলেন ১৮২ জন কৃতি শিক্ষার্থী
ঈশ্বরদীতে বৃত্তি পেয়ে সংবর্ধনা ও সম্মাননা পেলেন ১৮২ জন কৃতি শিক্ষার্থী

পাবনার ঈশ্বরদীতে বৃত্তিপ্রাপ্ত ১৮২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার(১১ মে) দুপুর ১২ টার দিকে আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন Read more

ঐতিহাসিক লর্ডসে এবার দেখা গেলো ‘শিয়াল শো’
ঐতিহাসিক লর্ডসে এবার দেখা গেলো ‘শিয়াল শো’

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর উদ্বোধনী ম্যাচে ঘটলো এক ব্যতিক্রমী ঘটনা। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট-বলের লড়াইকে ছাপিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন