জম্মু-কাশ্মিরের পেহেলগামে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটল— এ ধরনের হামলা যদি ফের কখনও ঘটে, তাহলে পাকিস্তানে আরও জোরালো ও কঠোর প্রত্যাঘাতের মাধ্যমে ভারত তার জবাব দেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর। ভারতের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে নয় বলেও দাবি করেছেন তিনি।মঙ্গলবার (১০ জুন) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, “আমরা সন্ত্রাসবাদের সঙ্গে জীবনযাপন করতে চাই না। তাই তাদের (পাকিস্তান) উদ্দেশে আমাদের বার্তা হলো— যদি এপ্রিলের হামলার মতো বর্বরোচিত ঘটনা ফের ঘটে, সেক্ষেত্রে প্রতিশোধ নেওয়া হবে; সেই প্রতিশোধের লক্ষ্যবস্তু হবে সন্ত্রাসী ও সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো। তারা কোথায় অবস্থান করছে— তা নিয়ে আমাদের কোনো মাথাব্যাথা থাকবে না। যদি তারা পাকিস্তানের একদম ভেতরে ঢুকে অবস্থান নেয়, আমরাও পাকিস্তানের ভেতরে ঢুকে হামলা করব।”গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী।এ ঘটনার কয়েক ঘণ্টা পর দায় স্বীকার করে বিবৃতি দেয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বার একটি শাখা এই টিআরএফ।এ ঘটনায় সিন্ধু নদের পানি বণ্টনচুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ভিসা বাতিলসহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও।দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যেই গত ৭ মে পাকিস্তানের অধিকৃত কাশ্মিরসহ বিভিন্ন এলাকায় ‘অপারেশন সিঁদুর’ নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। নয়াদিল্লির তথ্য অনুযায়ী, এ অভিযানে ৭০ জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি, নিহত হয়েছেন ১১ সেনাসহ ৫১ জন এবং আহত হয়েছে ৭৮ জন।‘অপারেশন সিঁদুর’ এর পাল্টা জবাব দিতে তার দু’দিন পর ৯ মে ‘অপারেশন বুনিয়ান উম মারসুস’ শুরু করে পাকিস্তান। এতে ভারতে নিহত হন অন্তত ৩৬ জন এবং আহত হন কমপক্ষে ৪৬ জন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘টার্গেট ছিল নাহিদ, হাসনাত ও সারজিসের গাড়ি’
‘টার্গেট ছিল নাহিদ, হাসনাত ও সারজিসের গাড়ি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসনলাম, দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমদের গাড়িতে বোমা হামলা হয়েছে। এতে Read more

৮৩ বিলিয়ন ডলার হারাল ভারতের শেয়ারবাজার
৮৩ বিলিয়ন ডলার হারাল ভারতের শেয়ারবাজার

ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের জেরে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন দেখল ভারতীয় শেয়ারবাজার। শুক্রবার (৯ মে) দেশটির শেয়ারবাজারের লেনদেন শেষে মূলধন Read more

এবারের নির্বাচন হবে বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত: সালাহ উদ্দিন আহমদ
এবারের নির্বাচন হবে বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত: সালাহ উদ্দিন আহমদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে কক্সবাজারের চকরিয়ায় পৌরসভা বিএনপির প্রতিনিধি সভা Read more

ভৈরবে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভৈরবে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে ০৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি মোঃ হারুন মিয়া (৪৯) গ্রেফতার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প।র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব Read more

পবিত্র আশুরা আজ
পবিত্র আশুরা আজ

আজ ১০ই মহররম। পবিত্র আশুরা। বিশ্ব জুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের Read more

শেষ হলো বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ
শেষ হলো বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোমবার (৬ অক্টোবর) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন