ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৭৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।বুধবার (২২ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১ সিনিয়র এএসপি (অপস্ অফিসার) মো: গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর এলাকার মৃত মোঃ মোস্তফার ছেলে মোঃ ইউসুফ (২৬) ও রংপুরের বদরগঞ্জ মানসিংহপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ তোফান রানা (২৭)।র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা উভয়ে পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের হেফাজতে থাকা ৭৮ কেজি গাঁজা একটি বিশেষ কৌশলে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কুমিল্লা হতে মদনপুর এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। তারা পরস্পর যোগসাজসে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিলের চালান এনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসকনকে নিষিদ্ধের দাবিতে গুরুদয়াল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
ইসকনকে নিষিদ্ধের দাবিতে গুরুদয়াল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনারের সামনে Read more

হামাসকে সন্ত্রাসী সংগঠন বললেন ভারতীয় সেনাপ্রধান
হামাসকে সন্ত্রাসী সংগঠন বললেন ভারতীয় সেনাপ্রধান

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাসকে প্রথমবারের মতো ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। রোববার (১০ আগস্ট) চেন্নাইয়ের আইআইটি-মাদ্রাজে Read more

টেক্সটাইল মিলের টয়লেট থেকে শ্রমিকের লাশ উদ্ধার
টেক্সটাইল মিলের টয়লেট থেকে শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় টেকনো টেক্সটাইল মিলে কর্মরত এক শ্রমিকের লাশ মিলের টয়লেট থেকে উদ্ধার করেছে পুলিশ।রবিবার (৬ এপ্রিল) Read more

শুক্রবার ঢাকার যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে
শুক্রবার ঢাকার যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা ঢাকার বিভিন্ন স্থানে Read more

দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৬
দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৬

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে আরও ৩২৬ জন আক্রান্ত হয়ে Read more

মার্কিন সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত
মার্কিন সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে পাইলট অল্প আঘাত পেয়েছেন।মার্কিন বিমান বাহিনী জানায়, মঙ্গলবার লাস ভেগাসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন