অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আল আমিন নামের ষোল বছর বয়সি এক কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলার এর কামাল গেট নামক এলাকা দিয়ে তাকে ফেরত দেয় বিএসএফ। দেশে ফেরা আল আমিন হবিগঞ্জ জেলা সদরের কালিগছতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বিজিবি জানান, গত ১৫ই জুন ওই কিশোর সিলেটের জাফলং সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর গতকাল বিকেলের দিকে হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে বিষয়টি সম্পর্কে বিজিবিকে অবগত করে বিএসএফ। এরপর তার পরিচয় নিশ্চিত হওয়ার পর রাতে দুবাহিনীর কমান্ডার পর্যায়ে বৈঠক শেষে ওই কিশোরকে বিজিবির নিকট ফেরত দেয় বিএসএফ। পরবর্তীতে ওই কিশোরের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের পুর্বক থানায় সোপর্দ করেছে বিজিবি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে অর্ধশতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন
জামালপুরে অর্ধশতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন

জামালপুরের বকশীগঞ্জে গত কয়েক দিনে অর্ধশতাধিক বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। এছাড়াও Read more

আখতারের ওপর হামলার ঘটনায় এনসিপির নতুন কর্মসূচি
আখতারের ওপর হামলার ঘটনায় এনসিপির নতুন কর্মসূচি

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। এ সময় দলটির যুগ্ম আহ্বায়ক ডা. Read more

গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার
গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা এখনও স্পষ্ট হয়ে উঠছে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া মরদেহে। সর্বশেষ মধ্য গাজা সিটির ধ্বংসস্তূপ Read more

উখিয়ার সীমান্তে ২ মাসে ৪৪৩১টি অভিযান, অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার
উখিয়ার সীমান্তে ২ মাসে ৪৪৩১টি অভিযান, অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিওনের অধিনস্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ৪,৪৩১টি অভিযান পরিচালনা করে ০৩টি পিস্তল Read more

সাংবাদিকদের বেতন ১২ হাজার হতে পারে না: মাহফুজ আলম
সাংবাদিকদের বেতন ১২ হাজার হতে পারে না: মাহফুজ আলম

সাংবাদিকদের বেতন কোনোভাবেই ১২ থেকে ১৫ হাজার হতে পারে না। এজন্য সরকার এন্ট্রি লেভেলে একটি বেসিক স্যালারী ঠিক করতে চায় Read more

লালমনিরহাটে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
লালমনিরহাটে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা  পুলিশ।  রবিবার ভোর রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন