পঞ্চাশের দশকে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি গড়ে উঠলেও উর্দু চলচ্চিত্রের দাপট তখন তুঙ্গে। ষাটের দশকে তৎকালীন পূর্ব বাংলার সিনেমা হলগুলোতে যখন কলকাতার চলচ্চিত্র দেখানো বন্ধ হয়ে গেল, তখন এ দেশের সিনেমা জগতে রাজ্জাকের অভিষেক নতুন প্রাণ সঞ্চার করে। সেই কালজয়ী অভিনেতা ‘নায়করাজ’ রাজ্জাকের প্রয়াণদিবস আজ। ২০১৭ সালের এই দিনে ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর মধ্য দিয়ে দেশের চলচ্চিত্র অঙ্গনে বড় শূন্যতা তৈরি হয়। চলচ্চিত্রে যাদের অবস্থান তৈরি হয়েছিল মেধা, মনন ও শ্রমে—নায়করাজ ছিলেন তাদের মধ্যে শীর্ষে। দেখতে দেখতে কেটে গেল নায়করাজহীন ৮ বছর।নায়করাজ রাজ্জাকের জন্ম ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায়। ১৯৬৪ সালে পশ্চিমবঙ্গে হিন্দু-মুসলিম দাঙ্গার সময় ঢাকা আসেন তিনি। এরপর জড়িয়ে পড়েন চলচ্চিত্রে। গীতিকার ও সাংবাদিক আহমদ জামান চৌধুরী খোকা রাজ্জাকের নামের আগে ‘নায়করাজ’ যুক্ত করেন।শুরুতে দুই-একটি সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করার পর ১৯৬৭ সালে মুক্তি পায় নায়ক হিসেবে তার প্রথম সিনেমা ‘বেহুলা’। সেই থেকে শুরু। অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনাও করেছেন তিনি। ১৯৭৭ সালে ‘অনন্ত প্রেম’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। রাজ্জাক প্রায় ১৬টি চলচ্চিত্র পরিচালনা করেছেন।বাংলা ও উর্দু মিলিয়ে প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন রাজ্জাক। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘কার্তুজ’। ২০১৪ সালে মুক্তি পায় এটি। কাজের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার, পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন গুণী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব।১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম সভাপতি ছিলেন নায়করাজ রাজ্জাক।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস  মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ভেতরে থাকা যাত্রীদের মধ্য থেকে মো: জামাল উদ্দিন (৫০) Read more

পাকিস্তানের পাশে থাকায় চীনের প্রশংসা ইসহাক দারের
পাকিস্তানের পাশে থাকায় চীনের প্রশংসা ইসহাক দারের

পাকিস্তানের পক্ষে সুদৃঢ় সমর্থন জানানোয় চীনের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (২০ মে) Read more

hacked by chinafans
hacked by chinafans

Hacked By Chinafans https://t.me/Hack_0xTeam https://t.me/Hello_root

আজও ১০০ প্রাণ ঝরল গাজায়
আজও ১০০ প্রাণ ঝরল গাজায়

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এর ফলে অবরুদ্ধ এই Read more

খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জনের ‘ভুতুড়ে হাজিরা’ নিয়ে সমালোচনা
খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জনের ‘ভুতুড়ে হাজিরা’ নিয়ে সমালোচনা

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী ডেন্টাল সার্জন ডা. সুমনা আফরিন নিয়মিত দায়িত্বে অনুপস্থিত থাকার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অভিযোগ Read more

এনসিপি বাংলাদেশের বিপক্ষে গেলে এনসিপিকে ধাক্কা দিতে দুবার ভাববেন না: হাসনাত আবদুল্লাহ
এনসিপি বাংলাদেশের বিপক্ষে গেলে এনসিপিকে ধাক্কা দিতে দুবার ভাববেন না: হাসনাত আবদুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যত নষ্ট  করে তার ছেলের ভবিষ্যৎ বিদেশে হেফাজতে রেখে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন