রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে। এর আগেও এ প্রতিষ্ঠান দুটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে। তবে প্রাথমিকভাবে এবারের সংঘর্ষের কারণ জানা যায়নি। সায়েন্সল্যাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের কারণ না জানা গেলেও এখন পর্যন্ত এ ঘটনায় তিন থেকে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নিউমার্কেট থানা পুলিশ এই সংঘর্ষের খবর জানতে পারে।নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানান, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষের কারণ আমরা এখনো জানতে পারিনি তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন।তিনি বলেন, উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। সিটি কলেজের তিন শিক্ষার্থী ও ঢাকা কলেজের একজন শিক্ষার্থী আহত হয়েছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউমার্কেট ও ধানমন্ডি থানা অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অপরিকল্পিত সড়ক ব্যবস্থাপনায় ‘জ্যামের শহর নওগাঁ’
অপরিকল্পিত সড়ক ব্যবস্থাপনায় ‘জ্যামের শহর নওগাঁ’

উত্তরের সীমান্তবর্তী জেলা শহর নওগাঁ। শহরবাসীর প্রতিদিন সকাল শুরু হয় যানজটের মধ্য দিয়ে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তীব্র যানজটে Read more

রাজবাড়ীতে ব্লকেট তুলে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
রাজবাড়ীতে ব্লকেট তুলে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ব্লকেড করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে দুই Read more

২৫ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২৫ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১০ আশ্বিন ১৪৩২ বাংলা, ২ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

ভালুকায় ইউএনও’র হাত ধরে পরিত্যক্ত এলাকা বাণিজ্যিক চত্বরে রূপান্তর
ভালুকায় ইউএনও’র হাত ধরে পরিত্যক্ত এলাকা বাণিজ্যিক চত্বরে রূপান্তর

ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বহুদিনের পরিত্যক্ত ও নোংরা স্থানকে রূপান্তর করা হয়েছে একটি আধুনিক বাণিজ্যিক এলাকায়। উপজেলার নির্বাহী কর্মকর্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন