রাস্তার পাশে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছিলেন করছিলেন এক ফিলিস্তিনি যুবক। এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর একজন রিজার্ভ সদস্য এটিভি গাড়ি দিয়ে নামাজরত ওই ফিলিস্তিনি ব্যক্তিকে ধাক্কা নিয়ে ফেলে দেয়।বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে এমন লোমহর্ষক ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়।এতে দেখা গেছে, কোমড়ে অস্ত্র নিয়ে চার চাকার এটিভি গাড়ি নিয়ে ইসরায়েলি ওই সেনা রাস্তার পাশে নামাজরত ফিলিস্তিনি ব্যক্তিকে ধাক্কা দেন। এ সময় ফিলিস্তিনি ওই ব্যক্তি মাটিতে পড়ে যান। এ ঘটনার পর ইসরায়েলি ওই সেনার চাকরি বাতিলসহ অস্ত্র কেড়ে নেওয়া হয়েছে।তবে ঘটনা এখানেই শেষ নয়, নামাজরত ফিলিস্তিনিকে ফেলে দেওয়ার পর তাকে এলাকা থেকে চলে যাওয়ার জন্য ইসরায়েলি সেনা চিৎকার করতে থাকেন।এদিকে এ ঘটনার পর ফিলিস্তিনি ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে বড় ধরনের চোট না পাওয়ায় তাকে রিলিজ দেওয়া হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিতাসে যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, বাবা-ছেলে আটক
তিতাসে যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, বাবা-ছেলে আটক

কুমিল্লার তিতাসে ঠোঁট কাটা রুবেল নামে এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় উপজেলার Read more

শেখ হাসিনা পতনের বর্ষপূর্তিতে ঢাবি সাদা দলের বিজয় র‌্যালি
শেখ হাসিনা পতনের বর্ষপূর্তিতে ঢাবি সাদা দলের বিজয় র‌্যালি

ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান এবং স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষ্যে এক র‌্যালি করেছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের Read more

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত এক নারীকে উদ্ধারসহ একজন অপহরণকারীকে আটক করা হয়েছে।রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা Read more

পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২
পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২

পাকিস্তানের সুপ্রিম কোর্টে সিলিন্ডার এবং এসি প্ল্যান্টে বিস্ফোরণের জেরে আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ মঙ্গলবার স্থানীয় সময় ১০টা ৫৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন