অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিক রাজাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার (২৬ ডিসেম্বর) এ ঐতিহাসিক রায় দেওয়া হয়।নাজিবের বিরুদ্ধে আনা অর্থ পাচারের ২১টি অভিযোগ এবং ক্ষমতার অপব্যহারের চারটি অভিযোগের সবগুলোতে দোষী সাব্যস্ত করেন আদালত।আদালত বলেন, সাবেক প্রধানমন্ত্রী সরকারের ১এমডিবি তহবিল থেকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে ২ দশমিক ২ বিলিয়ন রিঙ্গিত সরিয়ে নেন।আদালতের বিচারক কলিন লরেন্স সেকুয়েরাহ তার রায়ে জানান, ‘আসামিপক্ষ দাবি করেছিলেন তার বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক। কিন্তু তার বিরুদ্ধে থাকা অকাট্য এবং অখণ্ডনীয় তথ্য-প্রমাণ সেই দাবিকে পুরোপুরি নাকচ করে দিয়েছে। এই তথ্য-প্রমাণগুলো স্পষ্টভাবেই প্রমাণ করে যে, তিনি ১এমডিবি-তে নিজের পদের অপব্যবহার করেছেন এবং তার হাতে থাকা ক্ষমতার অপব্যবহার করেছেন।’আল জাজিরা জানায়, রাষ্ট্রপক্ষ নাজিবের বিরুদ্ধে অভিযোগ আনেন এক দশকেরও বেশি সময় আগে নাজিব প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং ১এমডিবির উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিজের পদের অপব্যবহার করেছেন। তিনি এই তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছিলেন। ক্ষমতার অপব্যবহারের চারটি অভিযোগের প্রত্যেকটির জন্য ১৫ বছর করে এবং অর্থপাচারের ২১টি অভিযোগের প্রত্যেকটির জন্য ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে সবগুলো সাজা একই সাথে কার্যকর হবে।এর আগে ২০২০ সালে দুর্নীতির অভিযোগে নাজিবকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। যদিও এটি ছয় বছরে নামিয়ে আনা হয়েছে। এখন তার বিরুদ্ধে দ্বিতীয় মামলায় দণ্ড দেওয়া হলো। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাফন শেষে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স চালকের আবেগঘন প্রতিক্রিয়া
দাফন শেষে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স চালকের আবেগঘন প্রতিক্রিয়া

আমি আশা করিনি ম্যাডাম (খালেদা জিয়া) এত দ্রুত চলে যাবেন দুনিয়া ছেড়ে। আমি আশা করিনি, তাকে আমি পাব, আমার হাত Read more

ষাট বছরের ‘মৃতপ্রায়’ দেওয়ানহাট ওভারব্রিজ, নগরীর যোগাযোগে শঙ্কার মেঘ
ষাট বছরের ‘মৃতপ্রায়’ দেওয়ানহাট ওভারব্রিজ, নগরীর যোগাযোগে শঙ্কার মেঘ

চট্টগ্রামের বুক চিরে দাঁড়িয়ে থাকা দেওয়ানহাট ওভারব্রিজ–যা একসময় নগরীর গর্ব, আজ তা পরিণত হয়েছে নগরবাসীর অস্বস্তি ও ভয়ভীতির প্রতীকে। ষাটের Read more

শনিবার ঢাকা আসছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
শনিবার ঢাকা আসছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের সফরে ঢাকা আসছেন। আগামী শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশেষ ফ্লাইটে তিনি Read more

যুক্তরাষ্ট্রের ১৫ শহরে মুক্তি পাচ্ছে ‘দাগি’
যুক্তরাষ্ট্রের ১৫ শহরে মুক্তি পাচ্ছে  ‘দাগি’

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর এবার একযোগে যুক্তরাষ্ট্রের ১৫ শহরে মুক্তি পাচ্ছে শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’।‘দাগি’র বিদেশ যাত্রায় এবার যুক্তরাষ্ট্র ও Read more

এনসিপি থেকে পদত্যাগ নাসীরুদ্দীন পাটওয়ারীর
এনসিপি থেকে পদত্যাগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক Read more

নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। সতর্কতা জারি করে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকজুড়ে বিশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন