বলিউড অভিনেত্রী সারা আলি খান তার সাধারণ জীবনযাপন ও আধ্যাত্মিক চিন্তাধারার জন্য বরাবরই ভক্তদের পছন্দের তালিকায় থাকেন। এবার নিজের সম্পত্তিকে শিক্ষার কাজে ব্যবহার করার সুযোগ করে দিয়ে নতুন করে আলোচনায় এলেন পতৌদি কন্যা। মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় অবস্থিত তার বিশাল বাংলোটি একটি মন্টেসরি স্কুলকে ভাড়া দিয়েছেন তিনি।প্রাপ্ত তথ্যানুযায়ী, আন্ধেরির ওল্ড লোখান্ডওয়ালা কমপ্লেক্সের ‘বেলস্কট কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’তে সারার একটি বিশাল বাংলো রয়েছে, যার আয়তন প্রায় ৪,৫০০ বর্গফুট।জানা যায়, ২৭ মার্চ এই চুক্তি সম্পন্ন হয়েছে। পাঁচ বছরের এই লিজ থেকে সারা মোট প্রায় ৪.১৪ কোটি টাকা আয় করবেন। চুক্তি অনুযায়ী, প্রথম দুই বছর মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬.৫ লাখ টাকা। এরপর তৃতীয় বছর থেকে প্রতি বছর ৫ শতাংশ হারে ভাড়া বাড়বে। স্কুল কর্তৃপক্ষ ইতোমধ্যেই ২০ লাখ টাকা জামানত জমা দিয়েছে।বর্তমানে জুহু এলাকায় বসবাস করলেও নিজের এই খালি পড়ে থাকা সম্পত্তিকে অব্যবহৃত না রেখে শিক্ষার কাজে লাগানোর সিদ্ধান্ত অনেকের কাছেই ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।গত কয়েক বছরে অমিতাভ বচ্চন কিংবা অজয় দেবগনের মতো তারকারা বাণিজ্যিক কাজে সম্পত্তি ভাড়া দিলেও, সারা আলী খানের এই সিদ্ধান্ত কিছুটা ব্যতিক্রম। কারণ, তার বাংলোটি এখন হয়ে উঠবে শিশুদের শেখা ও বেড়ে ওঠার জায়গা।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খামেনির বদলে ইরানে নতুন নেতা চান ট্রাম্প
খামেনির বদলে ইরানে নতুন নেতা চান ট্রাম্প

সরকারবিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহতের পর ইরানে নতুন নেতৃত্বের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরমাধ্যমে মূলত সুপ্রিম লিডার Read more

চাকরি হওয়ার পর স্ত্রীকে অস্বীকার, স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন
চাকরি হওয়ার পর স্ত্রীকে অস্বীকার, স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন

নওগাঁয় স্বামীর স্বীকৃতি চেয়ে মৌসুমী খাতুন নামের এক নারী সংবাদ সন্মেলন করেছেন। ভুক্তভোগী নারী সোহেল রানা চয়েন নামের এক ছেলেকে বিয়ে Read more

‘চোর, ডাকাত ও ঘুসখোরদের হজ আল্লাহ কবুল করেন না’: ধর্ম উপদেষ্টা
‘চোর, ডাকাত ও ঘুসখোরদের হজ আল্লাহ কবুল করেন না’: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হুসাইন বলেছেন, ‘মানুষ ক্ষমতার জন্য পাগল হয়ে যায়। প্রয়োজনে লাখ লোককে মেরে Read more

পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘ড. ইউনূসকে আরও ৫ বছর ক্ষমতায় চাই’
পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘ড. ইউনূসকে আরও ৫ বছর ক্ষমতায় চাই’

কিশোরগঞ্জের পাগলা মসজিদে টাকা, সোনা-রুপা, বৈদেশিক মুদ্রা ছাড়াও অনেক ধরনের চিঠি পাওয়া যায়। যা আল্লাহকে উদ্দেশে করে পাগলা মসজিদের দান Read more

বাঘায় জামায়াত কর্তৃক ছাত্রদল নেতার উপর হামলা, প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বাঘায় জামায়াত কর্তৃক ছাত্রদল নেতার উপর হামলা, প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় জামায়াত শিবির কর্তৃক ছাত্রদল নেতার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৫ টায় Read more

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলার রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় খগেন্দ্র নাথ মাহাতো (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন