নাটোর শহরের একটি আবাসিক হোটেলের চারতলার এক রুম থেকে আনোয়ার পারভেজ(৫৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে শহরের নিচাবাজার এলাকার নাটোর বোডিং থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত আনোয়ার পারভেজ টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকার জহু মিয়ার ছেলে। এবং তিনি একজন ব্যবসায়ী বলে জানা গেছে।হোটেল কর্তৃপক্ষ জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে আনোয়ার পারভেজ নামে এক ব্যক্তি নাটোর বোর্ডিং হোটেলের ৬২ নম্বর রুম ভাড়া নেন। এরপর তাকে আর বের হতে দেখা যায়নি। রোববার সকালে হোটেল বয় রুম পরিষ্কার করতে গিয়ে তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। এরপর হোটেল কর্তৃপক্ষ সারাদিন অনেক বার দরজায় ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মরদেহটি মেঝেতে পড়ে থাকতে দেখতে পায়।নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ আবাসিক হোটেলের রুমের দরজার তালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছে। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত কাজ চলছে বলে এ কর্মকর্তা জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা: ৭ নভেম্বর ২০২৫
টিভিতে আজকের খেলা: ৭ নভেম্বর ২০২৫

যুব ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আছে ব্রাজিলের ম্যাচ।ক্রিকেট৪র্থ যুব ওয়ানডেবাংলাদেশ–আফগানিস্তানসরাসরি, সকাল ৯টা,টি Read more

সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি
সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি

দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন নিয়ে যখন উত্তেজনা বিরাজ করছে, তখন তুলনামূলকভাবে শান্ত রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত Read more

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের সূচি জানাল কর্তৃপক্ষ
ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের সূচি জানাল কর্তৃপক্ষ

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। এই ছুটিতে যেসব দিন মেট্রোরেল চলাচল করবে আর যেসব দিন Read more

ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান
ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান

ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনার যে দাবি করেছেন, তা উড়িয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় সদরদপ্তর খাতাম Read more

আমার এলাকায় ওয়াজ-কীর্তনও হবে, বাউল গানও হবে: রুমিন ফারহানা
আমার এলাকায় ওয়াজ-কীর্তনও হবে, বাউল গানও হবে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন হবে-বাউল গানও হবে। পাশাপাশি বাউল গান ও Read more

সাতকানিয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হেলমেট ছাড়াই মিলছে তেল
সাতকানিয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হেলমেট ছাড়াই মিলছে তেল

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও চোরাচালান ঠেকাতে প্রশাসনের কড়াকড়ি নজরদারির মধ্যেই চট্টগ্রামের সাতকানিয়ায় ঘটেছে ভিন্ন চিত্র। ফিলিং স্টেশনগুলোতে কাগজপত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন