বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসার ব্যবস্থার গুরুত্ব ও এই চিকিৎসা ব্যবস্থা প্রয়োগের বিভিন্ন খাত এবং  সেটি প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও উক্ত সমস্যার সমাধানের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সচেতনতা ও কর্মদক্ষতা অর্জনের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেইশন (পিটিআর) বিভাগের আয়োজনে ‘প্রভেশন অফ এভিডেন্স-বেইজড ফিজিওথেরাপি থ্রু মাল্টিডিসিপ্লিনারি হেলথকেয়ার ইন বাংলাদেশ’ শীর্ষক প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৮ ঘটিকায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে ‘প্রভেশন অফ এভিডেন্স-বেইজড ফিজিওথেরাপি থ্রু মাল্টিডিসিপ্লিনারি হেলথকেয়ার ইন বাংলাদেশ’ শীর্ষক প্রথম ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে যবিপ্রবির পিটিআর বিভাগ। উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, আমাদের দেশের স্বাস্থ্য খাতটি বিভিন্নভাবে অবহেলিত ও নানা সমস্যায় জর্জরিত। আমাদের দেশের বেশিরভাগ লোকই গরিব এবং তারা গ্রামে বসবাস করায় তারা সঠিকভাবে সঠিক সময়ে স্বাস্থ্য সেবা পাচ্ছে না। আমাদের স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট বিষয় গুরুত্বসহকারে সকলকে দেখতে হবে এবং সঠিক রোগীকে সঠিক সময়ে গুণগতমান সম্পন্ন সেবা নিশ্চিত করতে হবে যার জন্য সকল পেশাজীবীকে নিজ নিজ অবস্থানে আরো আন্তরিক হতে হবে। গুণগতমান সম্পন্ন সেবা নিশ্চিতের লক্ষ্যে সবাইকে যার যার অবস্থানে কর্মদক্ষতা অর্জন করতে হবে।যবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, আমি সর্বদা দেশের মানুষের জন্য গুণগতমান সম্পন্ন সেবার স্বপ্ন দেখি। এরই অগ্রযাত্রায় নার্সিং, স্বাস্থ্য সেবা, ফিজিওথেরাপি সেন্টার, জিনোম রিসার্চ, মলিকুলার বায়োলজি এনালাইসিসসহ অন্যান্য সকল স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের বাস্তাবিক জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য যশোর শহরে একটি আধুনিক ট্রেনিং ও টেস্টিং সেন্টার করতে চাই। শিক্ষা ও স্বাস্থ্য খাতে পরিবর্তন না হলে কোন ভাবেই জুলাই এর আন্দোলনের সফলতা আসবে না।সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. সোহরাব হোসেন, বিএইচপিআই ও নির্বাহী পরিচালক সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দ্যা প্যারালাইজড (সিআরপি)। উক্ত সেমিনারে আরো বক্তব্য রাখেন, অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, বিবিপিএমএম এর সভাপতি ডা. মোহাম্মাদ শাহাদাত হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের এর পরিচালক ডা. সৈয়দ কামরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের এর অতিরিক্ত মহাপরিচালক ডা. শেখ ছাইদুল হক। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন পিটিআর বিভাগের চেয়ারম্যান ডা. এহসানুর রহমান।কনফারেন্সের প্রথম পর্ব শুরু হয় প্রেজেন্টেশন। পিটিআর বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। প্রেজেন্টেশন শেষে বিকালে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪ টায় কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।উক্ত কনফারেন্সে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মো: আমজাদ হোসেন, যশোরস্থ সাংবাদিকবৃন্দ, পিটিআর বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও অ্যালামনাই শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি উপস্থাপন করেন পিটিআর বিভাগের প্রভাষক ডা. কাজী মো. এমরান হোসেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের বিক্ষোভ
ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে ডাচ সরকারের কঠোর অবস্থানের দাবিতে নেদারল্যান্ডসে বিক্ষোভ মিছিল করেছে ১ লাখ মানুষ। রোববার (১৯ মে) হেগ Read more

আগুন নিয়ে ছিনিবিনি খেলবেন না: কৃষিবিদ শামীম
আগুন নিয়ে ছিনিবিনি খেলবেন না: কৃষিবিদ শামীম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম হুঁশিয়ারি Read more

জামায়াতে ইসলামী আমাকে টাইটেল দিয়েছে ফজু পাগলা : ফজলুর রহমান
জামায়াতে ইসলামী আমাকে টাইটেল দিয়েছে ফজু পাগলা : ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে দলীয় মনোনয়ন পাওয়া বিএনপির আলোচিত নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী আমাকে টাইটেল দিয়েছে ফজু পাগলা। Read more

ঘুষ বাণিজ্যের অভিযোগে জরিপ কর্মকর্তা অবরুদ্ধ
ঘুষ বাণিজ্যের অভিযোগে জরিপ কর্মকর্তা অবরুদ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি জরিপ করতে ঘুষবাণিজ্যের অভিযোগ উঠেছে জরিপ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে। ঘুষ ছাড়া ভূমি জরিপ করতে কাগজপত্র ত্রুটিসহ Read more

ত্রিশালে সবুজ ধান খেতে দুলছে কৃষকের স্বপ্ন
ত্রিশালে সবুজ ধান খেতে দুলছে কৃষকের স্বপ্ন

দিগন্তজোড়া ঘন সবুজ ধানের খেত। মৃদু বাতাসে ধানের সবুজ পাতা আর শীষ যেন ঢেউ খেলছে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিস্তীর্ণ ফসলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন