রাস্তা বন্ধ করে কর্মক্ষেত্রে যাতায়াত করায় গাজীপুরের পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।উপদেষ্টা বলেন, ‘নিয়ম অনুযায়ী তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিত। আমরা প্রথম ধাপে তাকে নোটিশ দেব। আপনারা এটা জানতে পারবেন।’ওই পুলিশ কমিশনারের বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ ব্যাপারে আইজিপি ব্যবস্থা নিচ্ছেন। ইতিমধ্যে তার কাছ থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আপনারা ফলাফল দেখতে পাবেন।’এর আগে গতকাল রোববার (২৪ আগস্ট) দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে গাজীপুরের পুলিশ কমিশনারের রাস্তা বন্ধ করে চলাচলের বিষয়টি ওঠে আসে। এরপর থেকেই বিষয়টি আলোচনায় আসে। বিশেষ করে গণমাধ্যম কর্মীর সঙ্গে তার আলোচনার বিভিন্ন বিষয়গুলো নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম সরব হয়ে ওঠে।প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান থাকেন ঢাকায়। প্রতিদিন গুলশানের বাসা থেকে আসেন গাজীপুরে। ফেরেনও একইভাবে। যাওয়ার সময় টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়ককে একমুখী করে দেওয়া হয়। এ সময় গাজীপুর থেকে ঢাকামুখী লেন বন্ধ হয়ে যায়। কমিশনারের ফেরার সময় একইভাবে একমুখী করে দেওয়া হয় গাজীপুরের ভোগড়া এলাকার উড়ালসড়ক। তখন গাজীপুরমুখী চলাচল বন্ধ থাকে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ববির উপাচার্যের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক শাটডাউন
ববির উপাচার্যের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক শাটডাউন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য অপসারণের দাবিতে মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন Read more

বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা(২৯ অক্টোবর)
বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা(২৯ অক্টোবর)

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (বুধবার) সন্ধ্যায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। একইদিন ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ শুরু এবং নারী বিশ্বকাপের সেমিফাইনাল Read more

সিরাজগঞ্জে অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন জামায়াত নেতা
সিরাজগঞ্জে অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন জামায়াত নেতা

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, জজ কোর্টের সিনিয়র আইনজীবী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল আলমকে দেখতে উল্লাপাড়া ঝিকিড়া তার বাসভবনে Read more

মানুষের রক্ত-ঘামের বিনিময়ে বিপ্লব সফল হয়েছে: উপদেষ্টা আসিফ
মানুষের রক্ত-ঘামের বিনিময়ে বিপ্লব সফল হয়েছে: উপদেষ্টা আসিফ

যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জুলাই গণঅভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘এই বিপ্লব সফল Read more

মেয়েকে নিয়ে অস্ত্র পরীক্ষা অনুষ্ঠানে কিম
মেয়েকে নিয়ে অস্ত্র পরীক্ষা অনুষ্ঠানে কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শিগগির দেশটির নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার নির্দেশ দিয়েছেন। নতুন একটি রণতরীর উদ্বোধন অনুষ্ঠানে Read more

বাঁশখালীতে থাকা এস আলমের ৫৬৩ একর জমি জব্দের আদেশ
বাঁশখালীতে থাকা এস আলমের ৫৬৩ একর জমি জব্দের আদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বাঁশখালীতে থাকা ৫৬৩.৫৭ একর জমি জব্দের আদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন