পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিয়ের যাত্রীদের বহনকারী একটি বাস নদীতে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে  নারী ও শিশু রয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির জামফারা রাজ্যে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পরিবহণ ইউনিয়নের এক কর্মকর্তা ও গ্রামবাসী। খবর এএফপির।নাইজেরিয়ার ন্যাশনাল ইউনিয়ন অব রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্সের (এনইউআরটিডব্লিউ) কর্মকর্তা আবু বকর মুহাম্মদ এএফপিকে বলেন, শনিবার সন্ধ্যার দিকে বিয়ের যাত্রীদের বহনকারী বাসটি আংশিকভাবে ধসে পড়া একটি সেতুর ওপর থামানো হয়েছিল। কিন্তু হঠাৎ করেই বাসটি পেছনের দিকে গড়িয়ে নদীতে পড়ে যায়।তিনি বলেন, বাসটি নববধূ ও তার স্বজনদের নিয়ে বরের বাড়ির দিকে যাচ্ছিল। পথে জামফারা রাজ্যের ফাস গ্রামের কাছাকাছি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। চালক ব্রেক টানতে ভুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।দুর্ঘটনার শিকার বাসটি পাশের কেব্বি রাজ্যের জেগা শহরের দিকে যাচ্ছিল। ফাস গ্রামের বাসিন্দারা এই দুর্ঘটনায় নারী ও শিশুদের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।দুর্বল সড়ক অবকাঠামোর কারণে নাইজেরিয়ায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে ৯ হাজার ৫৭০টি সড়ক দুর্ঘটনা রেকর্ড করা হয়। এসব দুর্ঘটনায় পাঁচ হাজার ৪২১ জন নিহত হয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুপুরের মধ্যে দেশের পাঁচ বিভাগে কালবৈশাখীর আভাস
দুপুরের মধ্যে দেশের পাঁচ বিভাগে কালবৈশাখীর আভাস

ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে দুপুরের মধ্যে কালবৈশাখী বয়ে যেতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। Read more

গত ১৫ মাসের পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা: ফরিদা আখতার
গত ১৫ মাসের পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা: ফরিদা আখতার

গত ১৫ মাসে দেশে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সফলতা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ Read more

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ৮ দল
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ৮ দল

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয়তলার Read more

বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, ধ্বসে পড়েছে কুয়াকাটা সী-বিচ সড়ক  
বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, ধ্বসে পড়েছে কুয়াকাটা সী-বিচ সড়ক  

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে গত তিনদিন ধরে থেমে থেমে হালকা থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আকাশ কালো Read more

নেওয়াজের হ্যাটট্রিকসহ ফাইফারে ফাইনাল জিতল পাকিস্তান
নেওয়াজের হ্যাটট্রিকসহ ফাইফারে ফাইনাল জিতল পাকিস্তান

এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলেছে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও আফগানিস্তান। যেখানে রাউন্ড রবিন লিগ শেষে পাকিস্তান Read more

উত্তরায় স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের ১৭ জনই শিশু, আহতদের ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক
উত্তরায় স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের ১৭ জনই শিশু, আহতদের ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন