পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মামুন মোল্লাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে খাপড়াভাঙ্গা সেতুতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, মহিপুর থানা যুবদল নেতা আলী আক্কাস হাওলাদার, মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন, মহিপুর থানা শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক সাগর সিকদার, শ্রমিক নেতা ইউনুসহ মহিপুর  থানার ও লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কারাবন্দী মামুন মোল্লার নিঃশর্ত মুক্তি চেয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য, গত ১৬ মার্চ আলীপুরের থ্রি পয়েন্ট এলাকায় জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মশিউর রহমান নামের এক ব্যক্তিকে তুলে নিয়ে মারধর ও ২ লাখ ৪০ হাজার টাকা ছিঁনিয়ে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগে মহিপুর থানায় মামলার দায়ের করেন।এ মামলায় গত ৯ এপ্রিল মধ্যরাতে লতাচাপলী ইউনিয়নের খাজুরা এলাকার নিজ বাসা থেকে মামুন মেল্লাকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ। ১০ এপ্রিল তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার আগুন লাগলো ধানমন্ডি ৩২-এ
এবার আগুন লাগলো ধানমন্ডি ৩২-এ

রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে শাহ আলম কেমিক্যাল গোডাউন ও পাশের একটি গার্মেন্টস কারখানার আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে Read more

মুজিবনগর সীমান্তে ১৭ বাংলাদেশীকে ফেরত পাঠালো বিএসএফ
মুজিবনগর সীমান্তে ১৭ বাংলাদেশীকে ফেরত পাঠালো বিএসএফ

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের পর আটক হওয়া ১৭ বাংলাদেশি নাগরিককে মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) Read more

পুলিশের উপস্থিতিতে বাগানের শতাধিক গাছ কেটে লুটের অভিযোগ
পুলিশের উপস্থিতিতে বাগানের শতাধিক গাছ কেটে লুটের অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালীতে বাগানের শতাধিক গাছ কেটে সাবাড় করে দেওয়ার পাশাপাশি ওই গাছ পুলিশের উপস্থিতিতেই লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার Read more

ঢাকায় ‘ককটেল’ বিস্ফোরণে প্রাণ গেল পথচারীর
ঢাকায় ‘ককটেল’ বিস্ফোরণে প্রাণ গেল পথচারীর

রাজধানীর মগবাজার এলাকায় ‘ককটেল’ বিস্ফোরণে সিয়াম নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে মগবাজার মিডিয়া গলির সামনে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন