পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও অর্ধলক্ষাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন ৫৬ হাজারেরও বেশি মানুষ।আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।নাইজারের সিভিল প্রটেকশন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বন্যায় ৩৩৯টি মহল্লা ও গ্রামে মোট ৭ হাজার ৭৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, “নিহতদের মধ্যে ৩০ জন ঘরবাড়ি ধসে এবং অন্য ১৭ জন পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন ৭০ জন এবং বন্যায় ২৫৭টি গবাদিপশু মারা গেছে।”বন্যা প্রতিরোধে জাতীয় কমিটি জানিয়েছে, তারা ইতোমধ্যে ত্রাণ বিতরণ শুরু করেছে। প্রাথমিকভাবে ৩ হাজার ৭৭৬টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের মতে, ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের সহায়তায় সরকার ১ হাজার ২০০ কোটি সিএফএ ফ্রাঁ (২১ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করেছে।আনাদোলু বলছে, বিশ্বজুড়ে সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বন্যা অন্যতম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আফ্রিকা মহাদেশে বৃষ্টিপাতের ধরণ পাল্টে যাওয়ায় এ অঞ্চলে বন্যার প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়ছে।শুধু ২০২৪ সালেই নাইজারের আটটি অঞ্চলে টানা বর্ষণে প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের অভিযোগ
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের অভিযোগ

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।রবিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্ট Read more

বান্দরবানের জীপ গাড়ি খাদে পরে নিহত ১
বান্দরবানের জীপ গাড়ি খাদে পরে নিহত ১

বান্দরবানের রুমা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে  জীপ গাড়ি খাদে পরে ঘটনাস্থলেই  ১  জন নিহত হয়েছেন।নিহতের  নাম লাল কাপ এল বম (৪৫)।তিনি Read more

ট্রাম্পের হুমকির পর ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া
ট্রাম্পের হুমকির পর ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া

রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নতুন এই হুমকির Read more

ভারতে যাওয়ার সময় বাগেরহাট শ্রমিক লীগ নেতা গ্রেফতার
ভারতে যাওয়ার সময় বাগেরহাট শ্রমিক লীগ নেতা গ্রেফতার

ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খাঁন মনির হোসেন মনি (৫৬) কে গ্রেফতার করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন Read more

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন এবং বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।রবিবার (১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন