ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে তীব্র বাগযুদ্ধে জড়িয়েছে ইসরায়েল ও অস্ট্রেলিয়া। ইহুদিদের প্রতি সমর্থন তুলে নিয়েছে ক্যানবেরা, এমন অভিযোগ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অপরদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বিশ্বাসঘাতক ও দুর্বল আখ্যা দিয়েছেন তিনি। তবে সব চাপ উপেক্ষা করে ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে অনড় থাকার ঘোষণা দিয়েছেন আলবানিজ।মূলত, দশকের পর দশক ইসরায়েলের মিত্র হিসেবেই বিবেচিত হয়েছে অস্ট্রেলিয়া। বিপত্তি বাধে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত ঘিরে। গত সপ্তাহে ক্যানবেরা এমন পদক্ষেপের ঘোষণা দিলে চটে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।এরপরই শুরু হয় কূটনৈতিক বিবাদ। সম্প্রতি ইসরায়েলের ক্ষমতাসীন জোটের এক কট্টরপন্থি সদস্যের অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। জবাবে ফিলিস্তিনে নিযুক্ত অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে তেলআবিব। এছাড়া, অস্ট্রেলিয়ার যেকোনো সরকারি ভিসার আবেদন সতর্কভাবে পরীক্ষার নির্দেশ দেয়া হয় ক্যানবেরায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসকে।এখানেই শেষ নয়। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীকে বিশ্বাসঘাতক ও দুর্বল বলে মন্তব্য করেন নেতানিয়াহু।অবশ্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিয়েছে অস্ট্রেলিয়া। বোমা মেরে মানুষ হত্যা আর শিশুদের অভুক্ত ফেলে রাখার মধ্যে শক্তির পরিচয় প্রকাশ পায়না— এমন মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, আমি এসব ব্যক্তিগতভাবে নেইনা। কেবল বলতে চাই অবশ্যই বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে এবং মানুষ এই সহিংসতার শেষ দেখতে চায়। অস্ট্রেলিয়ার অবস্থান অপরিবর্তনীয় থাকবে।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুক বলেন, মানুষ উড়িয়ে দেয়া বা কত শিশুকে অভুক্ত রাখছেন তার ওপর শক্তি নির্ভর করেনা। বরং প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ যা করেছেন সেটাকেই শক্তি বলে। বরং প্রধানমন্ত্রী আলবানিজ যা করেছে তাকে বলে। ফিলিস্তিনি জনগণের কথা বলা, স্বীকৃতির আশ্বাস দেয়াই হলো শক্তির পরিচয়।চলতি আগস্টের শুরুতেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে এ পর্যন্ত ১৪৭টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এই তালিকায় যুক্ত হতে যাচ্চছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাও।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলিং ফ্যান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
সিলিং ফ্যান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

পঞ্চগড়ে সিলিং ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিশাদ হোসেন (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত Read more

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে অবস্থান কর্মসূচি Read more

সড়ক সংস্কারের অভাবে বেনাপোল পৌরবাসীর চরম ভোগান্তি
সড়ক সংস্কারের অভাবে বেনাপোল পৌরবাসীর চরম ভোগান্তি

যশোরের বেনাপোল সোনালী ব্যাংকের উত্তর পাশ থেকে বাহাদুরপুর সড়কের দেড় কিলোমিটার সড়কটি (পৌরসভার অন্তর্ভূক্ত) মেরামতের জন্য বছর খানেক আগে খুড়াখুড়ি Read more

১০ ঘণ্টা পর ফেসবুক পেজ ফেরত পেল ইসলামী ব্যাংক
১০ ঘণ্টা পর ফেসবুক পেজ ফেরত পেল ইসলামী ব্যাংক

হ্যাক হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (৩ অক্টোবর) Read more

৫ দিনেও গণধর্ষণের মামলা না নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
৫ দিনেও গণধর্ষণের মামলা না নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

বরগুনার তালতলীতে পাশের বাড়ির ভাবীর সহযোগিতায় এক কিশোরীকে নিয়ে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিমসহ তার চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় Read more

ক্ষেপণাস্ত্র ভূপাতিতের সময় দুবাইতে বাংলাদেশিসহ আহত ৪ প্রবাসী
ক্ষেপণাস্ত্র ভূপাতিতের সময় দুবাইতে বাংলাদেশিসহ আহত ৪ প্রবাসী

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাব সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এসে পড়েছে। শহরের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক এলাকায় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ (শ্রাপনেল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন