বাংলাদেশের বিনোদন তথা চলচ্চিত্র অঙ্গনে এমন কিছু নাম আছে যাদের পরিচয় কেবল পর্দার নায়ক বা নির্মাতা হিসেবে সীমাবদ্ধ নয়। অস্ত্র হাতে দেশের স্বাধীনতার জন্য ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন তারা।যুদ্ধশেষে সেই সাহসী মানুষগুলো ফিরে এসেছিলেন সংস্কৃতির মাঠে। তাদের হাতেই গড়ে উঠেছিল স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের শক্ত ভিত। তাদের নিয়েই আজকের আয়োজন।খসরুকামরুল আলম খান খসরু ছিলেন ঢাকা অঞ্চলের গেরিলা বাহিনীর অধিনায়ক। সাংস্কৃতিক কর্মী হিসেবেও তিনি সক্রিয় ছিলেন এবং ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রে অভিনয় করেন।ফারুকআকবর হোসেন পাঠান দুলু চলচ্চিত্রে নায়ক ফারুক নামে পরিচিত। ছিলেন পুরান ঢাকার আলোচিত এক তরুণ। মুক্তিযুদ্ধের সময় তিনি সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নেন। স্বাধীনতার বছরেই এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্র দিয়ে শুরু হয় তার অভিনয়যাত্রা, যা পরবর্তীতে ঢালিউডে এক গৌরবময় অধ্যায় হয়ে ওঠে।সোহেল রানামাসুদ পারভেজ ওরফে সোহেল রানা ছিলেন ১৯৭১-এর একজন সক্রিয় মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পর তিনি প্রযোজনা করেন দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১ জন’। ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন।জাফর ইকবালঢালিউডের স্টাইলিশ নায়ক জাফর ইকবাল মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে নিয়মিত অভিনয়ে যুক্ত হয়ে তিনি হয়ে ওঠেন আশির দশকের জনপ্রিয় মুখ।জসীমঅ্যাকশন ছবির পথিকৃৎ জসীম কলেজছাত্র থাকাকালীন সেক্টর দুইয়ের অধীনে মেজর এটিএম হায়দারের নেতৃত্বে যুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে ‘দেবর’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়জীবনের সূচনা।হুমায়ূন ফরীদি১৯৭১ সালে হুমায়ূন ফরীদি পড়াশোনা ছেড়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। স্বাধীনতার পর মঞ্চ ও নাটকে যুক্ত হয়ে পরবর্তীতে টেলিভিশন ও চলচ্চিত্রে নিজেকে কিংবদন্তিতে পরিণত করেন।আসাদুজ্জামান নূরবাকের ভাইখ্যাত এই অভিনেতা সেক্টর ছয়ের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধের আগে থেকেই থিয়েটারে যুক্ত নূরের টেলিভিশন যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে।রাইসুল ইসলাম আসাদঢাকার উত্তর বাহিনীর একজন গেরিলা যোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে লড়েন রাইসুল ইসলাম আসাদ। যুদ্ধের অভিজ্ঞতা তার অভিনয়ে এনে দেয় গভীরতা ও বিশ্বাসযোগ্যতা।এছাড়াও পপগুরু আজম খান, নির্মাতা নাসিরউদ্দিন ইউসূফ বাচ্চুসহ আরও অনেকেই মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে সম্মুখ সমরে লড়েছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিলো সৌদি
এবার ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিলো সৌদি

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম "নুসুক ওমরাহ" চালু করেছে। এতে বিশ্বব্যাপী মুসলমানদের সরাসরি ওমরাহ ভিসার Read more

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৭ সন্ত্রাসী নিহত
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে ৪৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এক Read more

বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস

আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী কয়েক দিন সারা Read more

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৫৯ লাখ টাকার টোল আদায়
২৪ ঘণ্টায়  যমুনা সেতুতে ৩ কোটি ৫৯ লাখ টাকার টোল আদায়

ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এদিকে Read more

জনগণের সঙ্গে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল
জনগণের সঙ্গে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের বর্তমান সংকট ‘অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন’ সৃষ্টি করেছে। অন্তর্বর্তী সরকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন