রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পাশাপাশি সরকার নিহত পথচারীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাৎক্ষণিক পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। তার দাফন-কাফনের সব খরচ সরকার বহন করবে।রোববার (২৬ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ সদস্যের এই তদন্ত কমিটির আহ্বায়ক হলেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ বি এম তৌফিক হাসান, এমআইএসটি-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম এবং ডিএমটিসিএল-এর লাইন-৫-এর প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব। উপসচিব আসফিয়া সুলতানা কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। কমিটিতে কারিগরি ও প্রকৌশলগত পর্যালোচনার লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (এমআইএসটি)-এর বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিটি গত ১৮ সেপ্টেম্বর সংঘটিত পূর্ববর্তী দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশমালা প্রস্তুত এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করাও কমিটির কাজের অন্তর্ভুক্ত। কমিটিকে আগামী ২ সপ্তাহের মধ্যে প্রতিবেদন মন্ত্রণালয়ে পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল খোলা থাকবে সব সরকারি অফিস
আগামীকাল খোলা থাকবে সব সরকারি অফিস

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল শনিবার খোলা থাকবে দেশের সব সরকারি অফিস।এছাড়া পরবর্তী শনিবারও এসব অফিস চালু রাখা হবে।এর আগে গত Read more

ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী
ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী

একজন সংসদ সদস্য প্রার্থী তার নির্বাচনি এলাকায় একজন ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন। এর থেকে বেশি খরচ Read more

টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৫)

ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। এছাড়াও উইম্বলডনের সেমিফাইনালের ওঠার লড়াইয়ে মাঠে নামবে জকোভিচ Read more

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় অ্যটোভ্যানের (পাখিভ্যান) চালকসহ দুজন নিহত হয়েছেন।শুক্রবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার Read more

ফটিকছড়িতে কিশোরকে অপহরণের অভিযোগ
ফটিকছড়িতে কিশোরকে অপহরণের অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশ পরিচয়ে সাজু কুমার ত্রিপুরা (১৭) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ২৪ ঘণ্টা পার হলেও তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন