নরসিংদীর মনোহরদীতে  ইটবোঝাই ট্রলি উল্টে ট্রলির চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে মনোহরদী বাজার-হাসপাতাল সড়কের চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনের এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ট্রলির অপর এক শ্রমিক আহত হয়েছেন।নিহত ব্যক্তির রুবেল মিয়া (৩৩)। তিনি উপজেলার কাচিকাটা ইউনিয়নের রুদ্রদী গ্রামের আব্দুস সোবহানের ছেলে অপরদিকে আহত হৃদয় পার্শ্ববর্তী বেলাব উপজেলার টঙ্গিরটেক গ্রামের আবু তাহেরের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলি চালক রুবেল ইট বোঝাই ট্রলি নিয়ে মনোহরদী বাজারের দিকে আসছিলেন। ট্রলিটি চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির ইঞ্জিন (সামনের অংশ) উল্টে গেলে চালক রুবেল ইঞ্জিনের নিচে চাপা পড়ে। ইঞ্জিনের চাপায় ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।ট্রলি উল্টে গেলে ট্রলি থেকে লাফিয়ে নামার সময় হৃদয় মিয়া আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে রুবেলের মরদেহ উদ্ধার করেন।মনোহরদী থানার উপ পরিদর্শক (এস আই) মেহেদী হাসান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাজারীহাট স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
হাজারীহাট স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

নোয়াখালী কোম্পানীগঞ্জে 'হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশন' এর শুভ সূচনা ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত হয়েছে৷সোমবার Read more

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে দর্শক গ্যালারীতে বাস, নিহত ১
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে দর্শক গ্যালারীতে বাস, নিহত ১

কুমিল্লার মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দর্শক সারিতে বাস ঢুকে গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরো চারজন Read more

পাবিপ্রবিতে রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু
পাবিপ্রবিতে রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশন’ নামে একটি অরাজনৈতিক ও সংস্কৃতিনির্ভর সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।বুধবার (৭ মে) Read more

বাকৃবির এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্সের সভাপতি খালিদ, সম্পাদক শাকিব
বাকৃবির এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্সের সভাপতি খালিদ, সম্পাদক শাকিব

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স, বাংলাদেশ এর ২০২৫–২৬ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে খালিদ হাসান এবং Read more

কাশ্মীরে হামলার নিন্দা জানালেন নেতানিয়াহু
কাশ্মীরে হামলার নিন্দা জানালেন নেতানিয়াহু

জম্মু-কাশ্মীরের পেহেলগাঁও হামলার ঘটনায় সমবেদনা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাদের কথা Read more

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন