উয়েফা নেশন্স লিগের রোমাঞ্চকর সেমি-ফাইনালে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন।স্টুটগার্টে বৃহস্পতিবার রাতে হওয়া এই সেমি-ফাইনাল জয় স্প্যানিশদের সামনে এনে দিয়েছে টানা দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ। ফাইনালে তারা মুখোমুখি হবে পর্তুগালের।স্পেনের পক্ষে জোড়া গোল করেন তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। বাকি ৩ গোল করেন নিকো উইলিয়ামস, মিকেল মেরিনো ও পেদ্রি। ফ্রান্সের হয়ে স্কোরশিটে নাম লেখান কিলিয়ান এমবাপে, হায়ান শের্কি ও কোলো মুয়ানি, আর একটি ছিল স্পেনের আত্মঘাতী গোল।ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। তারা নিয়েছিল ২৪টি শট, যার ৯টি ছিল লক্ষ্যে। তবে স্পেনের ১৬ শটের মধ্যে ৮টি ছিল লক্ষ্যে এবং সেখান থেকেই এসেছে ৫ গোল।প্রথমার্ধে উইলিয়ামস ও মেরিনোর গোলে ২-০ এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধে ইয়ামাল ও পেদ্রির পরপর গোল স্কোরলাইন দাঁড় করায় ৪-০ তে। এমবাপে পেনাল্টি থেকে গোল করলেও ইয়ামাল তার দ্বিতীয় গোল করে ব্যবধান আবার বাড়িয়ে নেন ৫-১ এ।শেষ ১৫ মিনিটে শের্কি, আত্মঘাতী গোল ও কোলো মুয়ানির গোলে একসময় ম্যাচে ফিরতে চেষ্টা করে ফ্রান্স, কিন্তু সমতা ফেরাতে ব্যর্থ হয়।ম্যাচ শেষে ইউরো চ্যাম্পিয়নদের সামনে এখন আরেকটি শিরোপা জয়ের হাতছানি। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় রবিবারের ফাইনালে স্পেন মুখোমুখি হবে প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগালের।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দলবদলের গুঞ্জন উড়িয়ে দেম্বেলের জোড়া গোল, শীর্ষে পিএসজি
দলবদলের গুঞ্জন উড়িয়ে দেম্বেলের জোড়া গোল, শীর্ষে পিএসজি

দলবদলের আলোচনা পেছনে ফেলে জোড়া গোল করলেন উসমান দেম্বেলে এবং দুই ম্যাচের জয়খরা কাটাল প্যারিস সেন্ট জার্মেই। গতকাল (শুক্রবার) ঘরের Read more

চার সন্তানের বাবা হয়েও প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্জুন
চার সন্তানের বাবা হয়েও প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্জুন

দুই সংসার, চার সন্তান তবু প্রেম থেমে নেই। বলিউড অভিনেতা অর্জুন রামপাল আবারও শিরোনামে, তবে এবার নতুন কোনও সিনেমা নয়, Read more

অতিরিক্ত লাভের লোভে প্রতারণার ফাঁদ! সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
অতিরিক্ত লাভের লোভে প্রতারণার ফাঁদ! সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

উচ্চ মুনাফার লোভ দেখিয়ে জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। ই-কমার্স, অনলাইন ব্যবসা, অফলাইন বিনিয়োগ বা ক্রাউডফান্ডিংয়ের Read more

ফ্রান্সে হেফাজতে থাকা নারীকে ধর্ষণের অভিযোগে ২ পুলিশ সদস্য আটক
ফ্রান্সে হেফাজতে থাকা নারীকে ধর্ষণের অভিযোগে ২ পুলিশ সদস্য আটক

ফ্রান্সে হেফাজতে থাকা এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই ফরাসি পুলিশ সদস্যকে আটক এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার একজন Read more

জুলাই আন্দোলনে শহীদ ৪ শিক্ষার্থীর নামে কোরবানি দিয়েছে শিবির
জুলাই আন্দোলনে শহীদ ৪ শিক্ষার্থীর নামে কোরবানি দিয়েছে শিবির

জুলাই আন্দোলনে শহীদ কবি নজরুল সরকারি কলেজের ৪ জন শিক্ষার্থীর নামে কোরবানি দিয়েছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রশিবির। শনিবার (৭ Read more

পররাষ্ট্রসচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম
পররাষ্ট্রসচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আসছে পরিবর্তন। বর্তমান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন আগামী দু–এক দিনের মধ্যে ছুটিতে যাচ্ছেন। ছুটির পর তিনি যুক্তরাষ্ট্রে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন