নরসিংদীর মনোহরদী উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনের সময় স্ট্রোক জনিত কারনে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১০.৩০ এর দিকে চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।স্ট্রোক জনিত কারনে মৃত্যুবরণকারী শিক্ষকের নাম মো: এনামুল হক (৫৩)। তিনি উপজেলার বড় চাপা ইউনিয়নের আলোয়াকান্দী গ্রামের মৃত আইনাল হকের ছেলে। তিনি চালাকচর বালিকা উচ্চ বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘদিন যাবত সুনামের সহিত শিক্ষাদান করে আসছিলেন।চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা হোসেন ঘটনার বর্ননায় জানান, সকালে এস এস সি পরীক্ষা শুরু হবার একটি রুমে যথারিতি দায়িত্ব পালন করছিলেন এনামুল স্যার। হঠাৎ শ্রেনীকক্ষে হাটার সময় তিনি মাথা ঘুরে ফ্লোরে পরে যান। পরে অবস্থা বেগতিক দেখে স্কুল কর্তৃপক্ষ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এ বিষয়ে মনোরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান এক শোক বার্তায় বলেন, স্ট্রোকজনিত কারনে দায়িত্বরত অবস্থায় মৃত্যুবরনকারী শিক্ষকের পরিবারের প্রতি সমবেদন জানায়। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির ধর্মঘট প্রত্যাহার
এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির ধর্মঘট প্রত্যাহার

তিন দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেড।বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বিইআরসি চেয়ারম্যান জালাল Read more

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার অস্ত্র ২২ গুণ বেড়েছে: পুতিন
ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার অস্ত্র ২২ গুণ বেড়েছে: পুতিন

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া তার অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। যুদ্ধের এই সময়ে দেশটির সামরিক শিল্পখাতে Read more

মুন্সীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
মুন্সীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে তরুণীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখার পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের Read more

মালয়েশিয়ায় অপারেসি ১১৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় অপারেসি ১১৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার কোটা ভরুতে ১১৪ বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার (৫ মে) কেলানতান রাজ্যের কোটা ভরুর চিচা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে Read more

হাসপাতালে আবারও শুরু হচ্ছে করোনা পরীক্ষা
হাসপাতালে আবারও শুরু হচ্ছে করোনা পরীক্ষা

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে হাসপাতালগুলোতে আবারও করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রাথমিকভাবে এ পরীক্ষা সীমিত পরিসরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন