চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী দেশের অন্যতম ব্যস্ত মহাসড়কে ঈদুল আজহার ছুটিকে ঘিরে বাড়তে শুরু করেছে যাত্রী ও যানবাহনের চাপ। দীর্ঘপথ পাড়ি দিয়ে ছুটি কাটাতে কিংবা প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখো মানুষের ঢল নামছে দক্ষিণ চট্টগ্রাম হয়ে কক্সবাজারের দিকে। যদিও মহাসড়কে গাড়ির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে, তারপরও কোথাও এখনো স্থায়ী যানজট তৈরি হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, পুলিশ, হাইওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রস্তুতি ও নজরদারির ফলে এবার এখন পর্যন্ত ভ্রমণ নির্বিঘ্নই বলা চলে।গত দু’দিন ধরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, কেরানীহাট, লোহাগাড়া, চকরিয়া, ঈদগাঁও এবং কক্সবাজার শহরের দিকে যান চলাচল ক্রমেই বাড়ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় প্রতিটি ঘণ্টাতেই চট্টগ্রাম শহরের বহদ্দারহাট ও কর্ণফুলী ব্রিজ এলাকা ব্যবহার করে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে মহাসড়কে। তবে যানজট না থাকলেও কিছু কিছু স্থানে ধীরগতির সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে কেরানীহাট বাজার এলাকায় গাড়িগুলো কিছুটা থেমে থেমে চলাচল করছে।সাতকানিয়ার সিএনজি চালক মো. বেলাল বলেন, ‘চাপ বেশি, গাড়ির ভিড় বেশি। তবে পুলিশ আছে, তাই কেউ সাহস করে উল্টোপথে যাচ্ছে না। সমস্যা হচ্ছে বাজার আর বাসস্ট্যান্ড অংশে। সেখানেই একটু থামতে হচ্ছে।’গাড়িচাপের এই বাড়তি চিত্র কেবল দিনে নয়, রাতেও প্রায় একই রকম। বিশেষ করে কোরবানির পশুবাহী ট্রাক ও পিকআপগুলো রাতভর চলাচল করছে এই মহাসড়ক ধরে।কক্সবাজারগামী যাত্রী আমেনা খাতুন বলেন, ‘আমরা রাত ১১টায় চট্টগ্রাম থেকে বাসে উঠেছি, ভেবেছিলাম গভীর রাতে গাড়ি কম থাকবে। কিন্তু দেখি পুরো সড়কই ব্যস্ত। তবে যানজটে আটকে পড়তে হয়নি, এটুকুই শান্তি।’চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের স্পর্শকাতর স্থান হিসেবে পরিচিত কেরানীহাট। চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারমুখী প্রায় সব বাস ও মিনিবাস কেরানীহাট হয়ে যায়, তাই এ পয়েন্টটি বিশেষ গুরুত্বপূর্ণ।কক্সবাজারগামী বাসচালক রশিদুল ইসলাম বলেন, ‘সাধারণত এই সময় মহাসড়কে যানজট থাকে, কিন্তু এবার যানজট না থাকায় সময়ও বাঁচলো, যাত্রীরা খুশি।’বাসযাত্রী শাহীন আরা বেগম বলেন, ‘আমরা ভেবেছিলাম দেরিতে পৌঁছাব, কিন্তু জ্যাম না থাকায় পুরো পথটা অনেকটা নির্বিঘ্ন।’ঈদুল আজহার আগে কোরবানির পশুবাহী ট্রাকের চাপও বেড়েছে এই মহাসড়কে। গরুবাহী ট্রাকচালক আবু তাহের বলেন, ‘সড়কে চাপ বেশি, তবে আমরা থামিনি কোথাও। আগে কেরানীহাটে গিয়ে বসে থাকতে হতো ঘণ্টার পর ঘণ্টা। এবার সড়ক ভালো।’দোহাজারী হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সাধারণত ঈদের দু’তিনদিন আগে থেকেই চাপ বাড়ে। এবারও ব্যতিক্রম নয়। তবে সড়কে এখনো যানজট হয়নি। কিছু জায়গায় যানবাহন ধীরগতিতে হলেও নিয়ম মেনে চলছে।’সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের আগের দিন চাপ সর্বোচ্চ হবে। সেদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পুরো সড়ক থাকবে চাপের মধ্যে। ঈদের পরদিন পর্যটকের ঢল নামবে কক্সবাজারে, তখন ফের সড়কে যাত্রী ও গাড়ির চাপ বাড়বে। এর জন্যও প্রস্তুতি নিচ্ছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।সড়কে চাপ বাড়লেও এই মুহূর্তে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শৃঙ্খলা বজায় আছে, নেই দীর্ঘ যানজট। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ঈদের দিন যতই ঘনিয়ে আসবে, ততই চাপ বাড়বে। তাই যাত্রী ও চালক—দুই পক্ষকেই ট্রাফিক আইন মানার আহ্বান জানানো হয়েছে। নিয়ম মেনে চললে এবারের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে, এই প্রত্যাশা করছেন সবাই।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর বাজারে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা
রাজধানীর বাজারে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা

হঠাৎ করেই রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। তিনদিনে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। সামনে দাম আরও Read more

ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

বরগুনার আমতলীতে ট্রান্সফরমার স্থাপনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এক লাইনম্যান নিহত হয়েছেন। নিহত লাইনম্যানের নাম কাজী বায়েজিদ হোসেন Read more

যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা কাজ করছে: টুকু
যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা কাজ করছে: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে পুলিশ প্রশাসন তাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। যানবাহন Read more

অর্ধশতাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
অর্ধশতাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

মাদক চোরাকারবারি এবং তাদের সন্দেহভাজন রাজনৈতিক মিত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মেক্সিকোর অন্তত ৫০ জন রাজনীতিবিদ এবং সরকারি Read more

ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার
ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার

প্রিয়াঙ্কা প্রিয়া নামের এক শিল্পীকে গালিগালাজ, ধর্ষণের হুমকি এবং শুটিং সেটে নেশাদ্রব্য সেবনের অভিযোগ ওঠে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। Read more

পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে চীন
পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে চীন

চীনের সিচুয়ান প্রদেশের তিন স্থানীয় ২০২২ সালে কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলেন—তাদের জমি কেন অধিগ্রহণ করে নেওয়া হচ্ছে এবং বাড়ি থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন