ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১৬০ কেজি গাঁজা মাত্র ৭ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান ও কনস্টেবল আবু কাউছারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আবদুর রউফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।থানার একাধিক সূত্র জানায়, গত ৫ জানুয়ারি সকালে নবীনগর উপজেলার রসুল্লাবাদ সড়কের কানাইবাড়ি মোড়ে এসআই জাহিদ হাসানের নেতৃত্বে কনস্টেবল আবু কাউছার একটি পিকআপ ভ্যান আটক করেন। তল্লাশিতে পিকআপটিতে প্রায় ১৬০ কেজি গাঁজা উদ্ধার হলেও এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিংবা থানায় কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।পরবর্তীতে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মাদক কারবারি আনিসের মাধ্যমে অভিযুক্ত পুলিশ সদস্যদের সঙ্গে ৭ লাখ টাকায় সমঝোতা হয় বলে অভিযোগ ওঠে। ওই সমঝোতার ভিত্তিতে মাদকসহ পিকআপ ভ্যানটি ছেড়ে দেওয়া হয়। ঘুষের একটি অংশ নগদ এবং বাকি অর্থ ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হয়েছে বলে সূত্রগুলো দাবি করেছে।ঘটনাটি স্থানীয় পর্যায়ে জানাজানি হলে বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের নজরে আসে। এর পরদিন, ৬ জানুয়ারি অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে নবীনগর থানায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে হাজির করা হয়। সেখানে তারা টাকা লেনদেনের বিষয়টি মৌখিকভাবে স্বীকার করেছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। একই সঙ্গে পুরো ঘটনা ধামাচাপা দিতে ঘুষ হিসেবে নেওয়া অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয় বলে জানা গেছে।এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,“শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।”১৬০ কেজি গাঁজা ও পিকআপ ভ্যানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,“আমি বিষয়টি একদিন পরে জানতে পারি। প্রথমে তারা ঘটনাটি অস্বীকার করেছিল। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তারা কারও অনুমতি ছাড়াই সেখানে গিয়েছিল। তদন্ত শেষে সব বিষয় স্পষ্ট হবে।”ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিস্তেজ হয়ে পড়ছে ইরানের বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ
নিস্তেজ হয়ে পড়ছে ইরানের বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ

ইরানে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ ধীরে ধীরে নিস্তেজ হয়ে অসছে। একই সঙ্গে, রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে সরকারের Read more

বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসনে বিক্ষোভে বুয়েট শিক্ষার্থীরা
বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসনে বিক্ষোভে বুয়েট শিক্ষার্থীরা

ডিপ্লোমা শিক্ষার্থীদের নৈরাজ্য বন্ধ, ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিদ্যমান সকল প্রকার বৈষম্যের অবসান এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মক্ষেত্রে বিএসসি প্রকৌশলীদের নায্য Read more

এনসিপির সমাবেশে হামলা, কিশোরগঞ্জে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
এনসিপির সমাবেশে হামলা, কিশোরগঞ্জে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরব-ময়মনসিংহ মহাসড়ক Read more

বকশীগঞ্জে দশানী নদীর বাঁধ কেটে দেয়ায় এলাকায় স্বস্তি
বকশীগঞ্জে দশানী নদীর বাঁধ কেটে দেয়ায় এলাকায় স্বস্তি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন ও বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত দশানী নদীতে পাল্টাপাল্টি নির্মিত বাঁধ ভেঙে Read more

চট্টগ্রাম বন্দরে ফি বৃদ্ধিতে পরিবহন স্থবির, রপ্তানি–আমদানিতে চরম সংকটের আশঙ্কা
চট্টগ্রাম বন্দরে ফি বৃদ্ধিতে পরিবহন স্থবির, রপ্তানি–আমদানিতে চরম সংকটের আশঙ্কা

গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম):দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে হঠাৎ করে পণ্য পরিবহন কার্যক্রমে দেখা দিয়েছে বড় ধরনের অচলাবস্থা। বন্দরে ভারী Read more

শিক্ষা সচিবের রুটিন দায়িত্ব পেলেন মজিবর রহমান
শিক্ষা সচিবের রুটিন দায়িত্ব পেলেন মজিবর রহমান

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সচিবের রুটিন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মজিবর রহমান। সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন