ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে সর্বস্ব হারিয়েছেন মৃত বাদল মিয়ার স্ত্রী রাশিদা বেগম (৪৫)। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে নবীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই রাশিদা বেগমের বসতঘরটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ অর্থসহ ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।স্থানীয়রা জানান, কয়েক বছর আগে রাশিদা বেগমের স্বামী বাদল মিয়া মৃত্যুবরণ করেন। এরপর থেকে তিনি স্থানীয়দের সহযোগিতায় চারটি সন্তান নিয়ে ওই ঘরেই বসবাস করে আসছিলেন। অগ্নিকাণ্ডে তার একমাত্র আশ্রয়স্থল ধ্বংস হয়ে যাওয়ায় পরিবারটি চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। এ অবস্থায় তারা প্রশাসন ও সমাজের বিত্তবানদের কাছে অসহায় রাশিদা বেগমের পাশে দাঁড়ানোর জোর দাবি জানান।ভুক্তভোগী রাশিদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,“কিভাবে আগুন লেগেছে তা আমি জানি না। আমার বসতঘর, নগদ টাকা আর ঘরের সবকিছু পুড়ে গেছে। ঘরের সঙ্গে সঙ্গে আমার কপালও পুড়েছে।”নবীনগর ফায়ার সার্ভিসের লিডার মো. মোতালিব জানান,“খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ঘরের মালিকই সঠিকভাবে বলতে পারবেন।”এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন,“বিষয়টি সম্পর্কে আমি এখনো অবগত নই। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ দিল ইসরায়েল
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ দিল ইসরায়েল

ইরানে সামরিক অভিযান চালানো নিয়ে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির বরাতে এ তথ্য জানা গেছে।যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার Read more

এশিয়া কাপের নবম শিরোপা জয়ে ভারতের প্রয়োজন ১৪৭ রান
এশিয়া কাপের নবম শিরোপা জয়ে ভারতের প্রয়োজন ১৪৭ রান

এশিয়া কাপের নবম শিরোপা জয়ে ভারতের প্রয়োজন ১৪৭ রান। টুর্নামেন্টের ১৭তম আসরের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা Read more

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন আজ সোমবার (১৬ মার্চ)। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের ৫৩টি খালের Read more

ধামইরহাটে যুবকের মরদেহ উদ্ধার
ধামইরহাটে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাট উপজেলায় গলায় ফাঁশ দিয়ে জাহিদ হাসান (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার ভোর রাতে Read more

ভোলায় ফের বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের সংঘর্ষ, আহত ২০
ভোলায় ফের বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের সংঘর্ষ, আহত ২০

ভোলার দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে বসার স্থানকে কেন্দ্র করে ফের বিএনপি-জামায়েত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে হামলা, ভাংচুর ও সংঘর্ষের Read more

চকরিয়ায় জব্দকৃত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
চকরিয়ায় জব্দকৃত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি

কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে উত্তোলিত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালি প্রশাসনের নিলামে বিক্রি করা হয়েছে। গত ১০ জুলাই উপজেলা সহকারী কমিশনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন