এ দেশে আমরা যদি নিরাপদ না থাকি, তাহলে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। এটা হচ্ছে বেসিক কন্ডিশন বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।মাহফুজ আলম বলেন, যারা দেশের বাইরে গিয়ে এ দেশের লড়াই ছড়িয়ে দিচ্ছে, তাদের হুঁশিয়ারি করে দিতে চাই। তার ভাষ্য অনুযায়ী, যদি দেশের লড়াই দেশের বাইরে নিয়ে যাওয়া হয়, তাহলে মুক্তির লড়াইও দেশের বাইরেই বিস্তৃত হবে। সামনে পরিস্থিতি অত্যন্ত সংকটময় এবং আমাদের ওপর কোনো আঘাত সহ্য করা হবে না। আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। একটা লাশ পড়লে আরেকটা লাশ নেবো।তিনি বলেন, আমাদের হাতে ৫ আগস্টের পরে যখন এই মুজিববাদীদের, এই আওয়ামী লীগ, ১৪ দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকটি বাড়ি চুরমার করে দেওয়ার ক্ষমতা ছিল সেদিন আমরা নিজেদেরকে সংবরণ করেছিলাম বলে আজকে তারা এই সাহস করতে পারছে। আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি, তাহলে আমরা প্রতিজ্ঞা নেব যে আমরা আর ক্ষমা করব না।সুশীলতা করে লাভ নেই উল্লেখ করে মাহফুজ বলেন, অনেক ধৈর্য হয়েছে। অনেক আমরা রিকনসিলিয়েশন, ট্রুথ ইত্যাদির কথা বলেছি। আমরা বলেছি, আইসিটি ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়াতে আপনারা বিচার করুন, বিচার চলমান আছে একদিকে। আরেকদিকে আইনের ফাঁকফোকর দিয়ে এই দেশ থেকে বেরিয়ে ভারতে আশ্রয় নেবেন, ভারত থেকে আপনারা বাংলাদেশে সন্ত্রাস করার উসকানি দেবেন এবং সন্ত্রাস চালাবেন, আমার ভাইয়ের উপর গুলি চালাবেন আমরা এটা বরদাস্ত করবো না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসার শিক্ষকের
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসার শিক্ষকের

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মাওঃ সুলতান আহমেদ (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার Read more

ভাড়াটিয়া সেজে শিশু অপহরণ, বিকাশ নম্বরেই মিলল মুক্তির সূত্র
ভাড়াটিয়া সেজে শিশু অপহরণ, বিকাশ নম্বরেই মিলল মুক্তির সূত্র

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুনব্রিজ অন্ধকার কলোনিতে ব্যাংক এশিয়ার পাশের একটি ভাড়া বাসা থেকে অপহৃত ৪ বছর বয়সী শিশু মো. Read more

১০ বছরে যে ১০ লাখ বর্গমাইল বিজয় করেছিলেন নবীজি (সাঃ)
১০ বছরে যে ১০ লাখ বর্গমাইল বিজয় করেছিলেন নবীজি (সাঃ)

পৃথিবীর ইতিহাসে অনেক দিগ্বিজয়ী বীরের নাম পাওয়া যায় আলেকজান্ডার, নেপোলিয়ন কিংবা চেঙ্গিস খান। তাঁরা তলোয়ারের জোরে দেশ দখল করেছেন, রক্ত Read more

নামের সাথে আংশিক মিল, তাতেই আসামি!
নামের সাথে আংশিক মিল, তাতেই আসামি!

শুধু নামের সাথে আংশিক অংশের মিল রয়েছে। তাই এক দিনমজুর নির্দোষ হলেও পুলিশ এক পিজিআইডি মামলায় দুই ব্যক্তিকে আসামি বানানোর Read more

লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে
লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন