তেলআবিব ও তেহরানের সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইসরাইলের কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছে। এমনটা দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। ইরানের আইআরআইবি-১ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ বাকের গালিবাফ জানান, ‘ইসরাইলের নিরাপত্তা গবেষণা কেন্দ্র জানিয়েছে, তাদের আহতের সংখ্যা তিন হাজার ৫২০ জন। এই হিসাব অনুযায়ী কমপক্ষে ৫০০ জন নিহত হওয়ার কথা। প্রকৃতপক্ষে ইসরাইলের ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারিভাবে জানানো সংখ্যার চেয়ে অনেক বেশি ছিল। ’যুদ্ধবিরতির প্রেক্ষাপট নিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, ইসরাইলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন বন্ধ হয়েছে মূলত তাদের ব্যর্থতার কারণে, কোনোরকম নমনীয় মনোভাবের কারণে নয়। গালিবাফ জোর দিয়ে বলেন, স্থল ও আকাশে ইরানের নিয়ন্ত্রণই ছিল ইসরাইলের ব্যর্থতার অন্যতম কারণ। তার ভাষায়, ‘আমরা ইসরাইলের সামরিক ও প্রতিরক্ষা কেন্দ্রগুলো অকার্যকর করে দিয়েছি। ’তিনি জানান, যুদ্ধের শেষদিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নির্ভুলতার হার ছিল ৯০ শতাংশেরও বেশি, যার ফলে ইসরাইলের প্রধান সামরিক ও বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলো অচল হয়ে পড়ে।গালিবাফ দাবি করেন, ইরানের লক্ষ্যবস্তুর ওপর ছিল পূর্ণ নিয়ন্ত্রণ—যার ফলে ইসরাইল যুদ্ধবিরতির পথ বেছে নিতে বাধ্য হয়। তার কথায়, ইরান কেবল ইসরাইলের বিরুদ্ধেই লড়েনি, বরং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো ও পশ্চিমা শক্তির বিরুদ্ধেও প্রতিরোধ গড়েছে।এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে হামলার জন্য ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধকালীন আলোচনার ভেতরে হামলা চালানো যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতিরই বহিঃপ্রকাশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার প্রসঙ্গে কালিবাফ বলেন, যখন আলোচনা চলছিল তখনই আমেরিকা ইরানে হামলা চালিয়ে তাদের অসৎ উদ্দেশ্য প্রকাশ করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক
বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তুলছেন শিক্ষক

নাটোরের লালপুরে মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকে বিরুদ্ধে দীর্ঘ প্রায় ৪ মাস কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তলনের অভিযোগ উঠেছে।সরেজমিনে গিয়ে Read more

সাগরের করাল গ্রাসে কবরস্থান ও মসজিদ, আতঙ্কে উপকূলবাসী
সাগরের করাল গ্রাসে কবরস্থান ও মসজিদ, আতঙ্কে উপকূলবাসী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উপকূলজুড়ে আবারও শুরু হয়েছে তীব্র ভাঙন। টানা বৃষ্টি, অস্বাভাবিক জোয়ার এবং আটকে পড়া জাহাজের ধাক্কায় Read more

আনোয়ারায় স্ত্রীর মৃত্যুর ১০ দিনের মাথায় ১১৪ বছর বয়সী স্বামীর চিরবিদায়
আনোয়ারায় স্ত্রীর মৃত্যুর ১০ দিনের মাথায় ১১৪ বছর বয়সী স্বামীর চিরবিদায়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্ত্রীর মৃত্যুর মাত্র ১০ দিনের ব্যবধানে ১১৪ বছর বয়সী স্বামী মফিজুর রহমান মারা গেছেন। একই পরিবারের স্বল্প Read more

রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

রাজধানীর পল্লবী এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। কেউ আহত হননি বলে জানা গেছে। Read more

সেনাবাহিনীর অভিযানে মদ ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
সেনাবাহিনীর অভিযানে মদ ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মদ, গাঁজা, দেশীয় অস্ত্রসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২৭ মে) ভোর রাতে উপজেলার Read more

জম্মু-কাশ্মীরে পাকিস্তানের আর্টিলারি হামলা, ১০ ভারতীয় নিহত
জম্মু-কাশ্মীরে পাকিস্তানের আর্টিলারি হামলা, ১০ ভারতীয় নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর নিয়ন্ত্রণরেখায় আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ১০জন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে হতাহতরা সামরিক নাকি বেসামরিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন