দিনাজপুরের নবাবগঞ্জে উচ্ছেদ ও উদ্ধার অভিযান চালিয়ে বন বিভাগের ৮ একর সংরক্ষিত জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ করেছেন বন বিভাগ।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিরামপুর চরকাই রেঞ্জের আওতাধীন ভাদুরিয়া বিটের চকনওদা রিজার্ভ ফরেস্ট মৌজার আমবাগান গ্রামে, দিনাজপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তানভির ইসলাম নাহিদের নেতৃত্বে যৌথ বাহিনী উচ্ছেদ অভিযান চালিয়ে ৮ একর জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তানভির ইসলাম নাহিদ।বনবিভাগ সূত্রে জানা যায়, উপজেলার বিরামপুর রেঞ্জের আওতাধীন ভাদুরিয়া বিটের চকনওদা মৌজায় সংরক্ষিত বনের প্রায় ৮ একর জমি যৌথ বাহিনীর সহায়তায় উদ্ধার করে, প্রায় একশ’ শ্রমিক নিয়ে ওই জমিগুলোতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন বন বিভাগের সদস্যরা।দিনাজপুর (বিরামপুর) সহকারী বন সংরক্ষক তানভির ইসলাম নাহিদ প্রতিবেদক আর কে ওসমান আলীকে জানান, জমিগুলো দীর্ঘদিন ধরে স্থানীয়দের কাছে অবৈধ দখলে ছিল। এগুলো বন বিভাগের গেজেটভুক্ত সংরক্ষিত বনের জমি। স্থানীয়রা দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই জমিগুলোতে চাষাবাদ করতেন।বন বিভাগ থেকে তাদের একাধিকবার জমি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ করা হলেও সাড়া না দিয়ে অবৈধভাবে চাষাবাদ চালিয়ে যান স্থানীয়রা। তাই, দীর্ঘদিন ধরে দখলে থাকা বনের জমিগুলো উদ্ধার করতে যৌথ বাহিনীর সঙ্গে নিয়ে এই উচ্ছেদ ও উদ্ধার অভিযান পরিচালনা করে ৮ একর বনের জমি উদ্ধার করা হয়েছে।তিনি আরও জানান, উদ্ধারকৃত জমিতে বন অধিদপ্তরের নির্দেশনায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নের কাজ শুরু করা হয়েছে। সংরক্ষিত বনভূমি উদ্ধার করে বনায়নের এই কাজ চলমান থাকবে।উচ্ছেদ অভিযানে যৌথ বাহিনী ছাড়াও রেঞ্জ কর্মকর্তা রাতুল সাহা, বিরামপুর চরকাই রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা খাইরুল ইসলাম, ফরেস্টার আল-আমিন, ভাদুরিয়া বিট কর্মকর্তা এরশাদ আলী, ফরেস্ট গার্ড ইয়াসিন আরাফাতসহ বিটের অধীনে সকল উপকারভোগী সদস্যরা অংশগ্রহণ করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে টেন্ডার ছাড়াই স্কুলের ঘর বিক্রি করলেন শিক্ষক-কর্মকর্তা
গোপালগঞ্জে টেন্ডার ছাড়াই স্কুলের ঘর বিক্রি করলেন শিক্ষক-কর্মকর্তা

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিলাম বা টেন্ডার ছাড়াই একটি স্কুলের পরিত্যক্ত ঘর ও আসবাবপত্র বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক Read more

২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

হকিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মানেই অনায়াসে বাংলাদেশের বড় জয় ৷ শুক্রবার (৩ এপ্রিল) থাইল্যান্ডে এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টে শ্রীলঙ্কা ৩-২ গোলে Read more

ধামইরহাটে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে আমনের ক্ষতি
ধামইরহাটে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে আমনের ক্ষতি

নওগাঁর ধামইরহাটে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সৃষ্ট টানা হালকা ও ভারি বৃষ্টিপাতে কৃষকের আমনের পাকা ধানগাছ নুয়ে পড়েছে। পাশাপাশি ভারি বৃষ্টিপাতে Read more

অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটারসহ চারজনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন অন্তর্বর্তী Read more

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ
কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ

পটুয়াখালীর কুয়াকাটা লেম্বুর বন সংলগ্ন সমুদ্রসৈকতে অলিভ রিডলি প্রজাতির একটি মৃত সামুদ্রিক কচ্ছপ ভেসে এসেছে।রোববার (৬ এপ্রিল) শেষ বিকেলে সৈকতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন